সমবায় ব্যাঙ্কে দুর্নীতির অভিযোগে জনস্বার্থ মামলা মন্ত্রী অরূপ রায়ের বিরুদ্ধে

খবর লাইভ : শিক্ষা, খাদ্য দফতরের পর এবার রাজ্যের সমবায় ব্যাঙ্কে নিয়োগে উঠল দুর্নীতির অভিযোগ(Corruption)। এই দুর্নীতিতে নাম জড়াল রাজ্যের মন্ত্রী অরূপ রায়ের(Arup Roy)। হাইকোর্টে(HighCourt) দায়ের এক জনস্বার্থ মামলায় অভিযোগ তোলা হয়েছে, নিয়ম ভেঙে সমবায় মন্ত্রী অরূপ রায় ঘনিষ্ঠদের চাকরি পাইয়ে দিয়েছেন। যদিও এই সকল অভিযোগকে ‘আষাঢ়ে গল্প’ ফুঁৎকারে উড়িয়েছেন মন্ত্রী অরূপ রায়(Arup Roy)।

তমলুক ও ঘাটাল কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কে নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে ২০২১ সালে দায়ের হয় জনস্বার্থ মামলা। মামলাকারীর অভিযোগ, মোট ৫২ টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হলেও এখনও পর্যন্ত ১৩৪ জন নিযুক্ত হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। আর এই নিয়ম বহির্ভূতভাবে নিয়োগের জন্য দু – দফায় অনুমতি দিয়েছেন মন্ত্রী অরূপ রায়। শুধু তাই নয়, যারা নিযুক্ত হয়েছেন তাদের অনেকেই তৃণমূল ঘনিষ্ঠ বলে অভিযোগ তোলা হয়েছে। অরূপ রায় ঘনিষ্ট সত্য সামন্তের বোন চাকরি পেয়েছেন বলে অভিযোগ। এমনকী পূর্ব – মেদিনীপুর জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি প্রয়াত দেবব্রত দাসের ভাইপো চাকরি পেয়েছেন বলে অভিযোগ। সেই ব্যাংকের চেয়ারম্যান গোপাল চন্দ্র মাইতির ভাইপোকে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ। ব্যাংকের তৎকালীন ভারপ্রাপ্ত সিইও ( বর্তমানে অবসরপ্রাপ্ত) প্রণয় কুমার চক্রবর্তীর ভাইপোও চাকরি পেয়েছেন বলে দাবি। আগামি সপ্তাহে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে এই অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন মন্ত্রী অরূপ। তিনি জানান, “সংশ্লিষ্ট দপ্তরকে মামলার পার্টি করা হলে আদালতে আমাদের প্রতিক্রিয়া জানাব। তবে এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। সম্পূর্ণ নিয়ম মেনে নিয়োগ হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে।” পাশাপাশি এই দুর্নীতির অভিযোগকে পুরোপুরি আষাঢ়ে গল্প বলে অভিযোগ তুলে তিনি জানান, যদি কোনও দুর্নীতি হয়ে থাকে তবে তা বাম আমলে হয়েছে বলে অভিযোগ করেন অরূপ।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

5 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

5 months ago