জেলবন্দি পার্থর বেতন কমল ৬০ হাজার টাকা !

খবর লাইভ : জেলবন্দি বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়ের অন্য বিধায়কদের তুলনায় কমপক্ষে ৬০ হাজার টাকা কমে গেল বেতন। বিধায়করা বেতন ছাড়াও অতিরিক্ত ভাতা পান বিধানসভার বিভিন্ন কমিটির বৈঠকে যোগ দিয়ে। বিধানসভার সচিবালয় সূত্রে জানা গিয়েছে, পার্থকে কোনও কমিটিতে রাখার নির্দেশ আসেনি। তিনি এখন জেলবন্দি। কবে মুক্তি কারও জানা নেই।তাই এখন তাঁর হাজিরারও প্রশ্ন নেই কমিটির বৈঠকে। তাই তাঁকে কোনও কমিটিতে না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিটির সদস্য না থাকায় অন্যান্য বিধায়কের মতো পার্থ ওই ৬০ হাজার টাকা ভাতা আর পাবেন না।

আরও পড়ুনঃ সরকারি আধিকারিকদের সঠিক সময়ে সম্পত্তির হিসেব দেওয়ার নির্দেশ নবান্নর

আসলে বেতনের পাশাপাশি বিধানসভার বিভিন্ন কমিটির বৈঠকে যোগ দিয়ে অতিরিক্ত ভাতা পেয়ে থাকেন বিধায়করা৷ বিধানসভায় মোট ৪১টি কমিটি রয়েছে। প্রত্যেক বিধায়ককে ন্যূনতম দুটি কমিটিতে রাখা হয়, যাতে তাঁরা মাসে সর্বোচ্চ ৬০ হাজার টাকা বৈঠক-ভাতা নিশ্চিত করতে পারেন৷
সচিবালয়ের সূত্রে খবর, বিধানসভা কমিটির বৈঠকের ভাতা ছাড়া বেতন বাবদ ২১,৮৭০ টাকা পেয়ে থাকেন বিধায়করা। বিভিন্ন কমিটির বৈঠকে যোগ তাঁদের মোট বেতন দাঁড়ায় ৮২ হাজার টাকায়৷ কিন্তু, পার্থ এখন জেলবন্দি৷ ফলে বিধানসভার কমিটি ও স্থায়ী সমিতির কোনও কমিটিতেই নেই তিনি। ফলে ভাতা বাবদ ৬০ হাজার টাকাও যুক্ত হবে না তাঁর মূল বেতনের সঙ্গে৷ এমতাবস্থায় ২১,৮৭০ টাকা বেতন নিয়েই সন্তুষ্ট থাকতে হবে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago