বেপাত্তা মানিক! আদালতে ইডি, জারি হতে পারে লুক আউট নোটিস

খবর লাইভ : বাড়িতে ঝুলছে তালা, কোথায় গেলেন মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya)? আচমকা উধাও’ মানিক। যাদবপুরের (Jadavpur) ফ্ল্যাট, নদিয়ার বাড়ি, কোথাও সন্ধান মিলছে না প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের (Manik Bhattacharya)। এবার কড়া পদক্ষেপ করার পথে এগোতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)।

আরও পড়ুনঃ গুরুতর আহত ফিদাঁয়ে জঙ্গিকে ৩ বোতল রক্ত দিয়ে জীবন বাঁচালো সেনা

প্রাথমিকের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের। তদন্তের স্বার্থে একাধিকবার তাঁকে তলব করেছিল ইডি। কিন্তু তিনি হাজিরা দিয়েছেন মাত্র একবার। যতবারই তলব এসেছে নানা টালবাহানা করেছেন তিনি, বলেই অভিযোগ। গত ১৫ অগাস্ট মানিক ভট্টাচার্যকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। তখনও হাজিরা এড়িয়ে যান তিনি। তারপর অবশ্য আর ইডি দফতরে যাননি । এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে খবর যাদবপুরের বাড়ি, ফ্ল্যাট কোথাও দেখা যাচ্ছে না তাকে। নদিয়ার পলাশি পাড়ার পৈতৃক বাড়িতেও নেই তিনি। স্থানীয়রা বলছেন গত একমাস ধরে তালা ঝুলছে সেই বাড়িতে। শুধু তাই নয় ফোনেও তাঁর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না বলে জানিয়েছেন ইডি আধিকারিকরা।এই অবস্থায় প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতির বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হবে, তা ঠিক করতেই আইনজীবীদের সঙ্গে বৈঠকে ইডি কর্তারা। সূত্রের খবর, মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করতে পারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago