হুমকি চিঠি: CBI তদন্ত চাইলেন অনুব্রত, মামলায় প্রসঙ্গ উল্লেখে নিষেধ বিচারকের

খবর লাইভ :  গরু পাচার মামলার শুনানি চলাকালীন হুমকি চিঠির প্রসঙ্গ উল্লেখ করতে নিষেধ করলেন আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী (Rajesh Chakraborty)। বুধবার আদালতে ঢুকেই হুমকি চিঠির কথা তুলে বিষয়টি নিয়ে CBI তদন্ত চান অনুব্রত মণ্ডল (Anubrata Mandol)। বিচারক বলেন, “দু’পক্ষকেই বলছি, শুনানির সময় এই বিষয়ে কথা বলবেন না।” তাঁর মতে, ওই চিঠির সঙ্গে চলতি মামলার কোনও রকমের সম্পর্ক নেই।

আরও পড়ুনঃ এবার তেজস্বী যাদবের শপিং মলে সিবিআই হানা

২০ অগস্ট বিচারক রাজেশ চক্রবর্তীকে একটি হুমকি চিঠি পাঠানো হয়। তাতে লেখা ছিল, ‘গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে জামিন দিন, নয়তো সপরিবার মাদক মামলায় ফাঁসানো হবে।’ এদিন, সিবিআইয়ের বিশেষ আদালতে যাওয়ার পথে সাংবাদিকদের প্রশ্নের আগে হুমকি চিঠি প্রসঙ্গে অনুব্রত বলেন, তিনি বিচারকের চাছে সিবিআই তদন্ত চাইবেন। আদালতে ঢুকেই সেই প্রসঙ্গ তোলেন তিনি। আইনজীবীর কাছে তিনি চান, “আমি কি জজসাহেবকে একটা প্রশ্ন করতে পারি? কাল যা দেখেছি তার সত্যতা বেরিয়ে আসুক। সিবিআই তদন্ত হোক।” আইনজীবী সন্দীপন গঙ্গোপাধ্যায় জানান, “অবশ্যই চাইতে পারেন।” এরপরই বিচারককে অনুব্রত বলেন, ‘‘হুজুর,আমি গতকাল যা দেখেছি, আপনি সেটা নিয়ে ব্যক্তিগত ভাবে তদন্ত করুন।’’ এর প্রেক্ষিতেই বিচারক বলেন, ‘‘আমরা বিচারপ্রক্রিয়ায় যথেষ্ট প্রশিক্ষিত। অবাধ এবং নিরপেক্ষ ভাবে কাজ করতে জানি। যে চিঠি আমি পেয়েছি তার সঙ্গে এই মামলার কোনও সম্পর্ক নেই। দুই পক্ষকেই বলছি, শুনানির সময় এই বিষয়ে কথা বলবেন না। না হলে আমি মামলার পক্ষ হয়ে যাব। বিচারবিভাগীয় তদন্ত বসবে।’’

Anuvrata sought CBI probe into the threat letter

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago