খবর লাইভ : দুর্নীতির অভিযোগে তৃণমূলের বেশ কয়েক জন নেতা এবং মন্ত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডলের মতো প্রথম সারির কয়েক জন নেতা গ্রেফতারও হয়েছেন। সেই প্রসঙ্গেই দলীয় কর্মীদের সৌগত বলেছেন, ‘‘দলের কিছু লোকের খারাপ কাজের জন্য দল বদনামের ভাগী হচ্ছে।’’ তবে দল যে সেই ‘খারাপ কাজ’ মুখ বুজে মেনে নেয়নি সে কথাও মনে করিয়ে দিয়েছেন সৌগত। সোমবার উত্তর ২৪ পরগনার পানিহাটির ওই জনসভায় তিনি বলেছেন, ‘‘যাঁরা (খারাপ কাজ) করেছে, যেমন পার্থ চট্টোপাধ্যায়, তাঁকে দল সরিয়ে দিয়েছে।’’
আরও পড়ুনঃ জনস্বার্থ মামলা খারিজ, বিশ্বের বৃহত্তম চিড়িয়াখানা গড়ছেন আম্বানি
বর্ষীয়ান নেতা একটি জনসভায় প্রকাশ্যেই মেনে নিয়েছেন যে, দল এখন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। তবে একই সঙ্গে তাঁর সংযোজন, এতে দলের কোনও দোষ নাই। দলের কিছু লোক খারাপ কাজ করেছে।একই সঙ্গে সৌগত মনে করিয়ে দিয়েছেন, ‘‘তৃণমূল কংগ্রেসের ৯৫ শতাংশ কর্মী সৎ এবং নিষ্ঠাবান। তাঁরা মানুষের জন্য কাজ করেন।’’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…