হাওড়ার নৃশংস হত্যাকাণ্ডে স্বামীর দাবি, ‘পল্লবীই খুন করেছে চার জনকে, আমাকেও মেরে তাড়িয়েছে’!

খবর লাইভ : ঘরের মেঝে ভেসে যাচ্ছিল রক্তে। দেওয়ালে চাপ চাপ রক্তের দাগ। ঘরে ঢুকে এই দৃশ্য দেখে শিউরে উঠেছিলেন প্রতিবেশীরা। রোজই চিৎকার চেঁচামেচি হত ওই বাড়িতে, সেদিনও হয়েছিল। কিন্তু এমন কাণ্ড ঘটে যাবে, ঘুণাক্ষরেও আঁচ করতে পারেননি তাঁরা। ঘরে ঢুকতেই সামনে পড়েছিল বৃদ্ধার শরীর। ভিতরে ঘরে স্বামী-স্ত্রীর দেহ। তখনও পর্যন্ত তেরো বছরের বাচ্চা মেয়েটাকে খুঁজে পাননি প্রতিবেশীরা। ড্রয়িং রুম থেকে বাঁদিকে শোওয়ার ঘরে যেতেই চোখে পড়েছিল ছোট্ট শরীরটা। সেটাও ক্ষতবিক্ষত। রক্তাক্ত। কে করতে পারেন, আঁচ করতে পেরেছিলেন অনেকেই। ততক্ষণে মৃতের ভাই পলাতক। তাঁর স্ত্রী পল্লবী ছিলেন পাশের বাড়িতেই। তাঁকেই আপাতত গ্রেফতার করেছিল পুলিশ। প্রাথমিকভাবে জানা গিয়েছিল, সম্পত্তিগত বিবাদের জেরেই এই ঘটনা। মা, দাদা, বৌদি ও ভাইজিকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছিল এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্তের নাম দেবরাজ। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হাওড়ার এমসি ঘোষ লেন এলাকায়।

আরও পড়ুনঃ কেনা যাবে না গাড়ি, পায়ে হাত দিয়ে প্রণামে ‘না’: মন্ত্রীদের জন্য নয়া গাইডলাইনস তেজস্বীর

কিন্তু হাওড়ার সেই ঘোষ পরিবারের ছোট ছেলে দেবরাজের দাবি, ঘটনার সময় তিনি বাড়িতে থাকলেও চারটি খুন তাঁর স্ত্রীই করেছেন। খুন করার সময় পল্লবী তাঁকেও মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন।
পল্লবীকে জেরা করে জানা যায়, ঘটনার রাতে বাড়ি থেকে চম্পট দেন দেবরাজ। তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, পল্লবী-সহ পড়শিদের জিজ্ঞাসাবাদ এবং বিভিন্ন আত্মীয়স্বজনদের সঙ্গে যোগাযোগ করেও দেবরাজের খোঁজ না মেলায় হাওড়া সিটি পুলিশের তরফে একটি বিশেষ দল গঠন করা হয়। গোপন সূত্রেও খবর মেলে, হাওড়া থেকে পালিয়ে আসার পর থেকে বর্ধমান জেলার বিভিন্ন রেল স্টেশনে রাত কাটাচ্ছিলেন দেবরাজ। সেই মতো নির্দিষ্ট খবরের ভিত্তিতে কাটোয়া স্টেশনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।
খুনের রাতে স্ত্রী পল্লবী ঘোষকে কাটারি হাতে হিংস্র হয়ে উঠতে দেখে বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু স্ত্রী তাঁকেও মারধর করেন। হুমকি দেন। স্ত্রীর মারে বাধ্য হয়ে শেষমেশ বাড়ি ছেড়েছিলেন বলে পুলিশি জেরায় দাবি করলেন ধৃত স্বামী দেবরাজ ঘোষ। ঘটনার রাতেই গ্রেফতার হন তাঁর স্ত্রী পল্লবী। তার ন’দিন পর শুক্রবার ভোরে দেবরাজকে পূর্ব বর্ধমানের কাটোয়া থেকে গ্রেফতার করা হয়। ধৃতকে শুক্রবারই হাওড়া আদালতে হাজির করানো হলে বিচারক তাঁকে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago