খবর লাইভ : হিমাচলপ্রদেশে (Himachal Pradesh) বাড়ছে দুর্যোগের আশঙ্কা ৷ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে ‘ভারতীয় আবহাওয়া বিভাগ’ (India Meteorological Department) বা আইএমডি (IMD) ৷ জারি করা হয়েছে কমলা (Orange Alert) এবং হলুদ সতর্কতা (Yellow Alert) ৷
সিমলা, 21 অগস্ট: হিমাচলপ্রদেশে (Himachal Pradesh) মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিল ‘ভারতীয় আবহাওয়া বিভাগ’ (India Meteorological Department) বা আইএমডি (IMD) ৷ জারি করা হল ‘কমলা সতর্কতা’ (Orange Alert) ৷ আবহবিবদদের আশঙ্কা, রবিবার যেকোনও সময় ফের দুর্যোগ ঘনাতে পারে হিমালয়ের এই পার্বত্য এলাকায় ৷ এর আগে এদিন হিমাচলের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর জানান, গত 24 ঘণ্টায় প্রাণ গিয়েছে 20 জনের ।
আইএমডি-র রাজ্য সহ-অধিকর্তা বুই লাল (Bui Lal) সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আগামী কয়েক দিন হিমাচলপ্রদেশে ফের বৃষ্টি নামতে পারে ৷ অঞ্চল ভেদে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ শনিবার দেওয়া একটি সাক্ষাৎকারে বুই লাল বলেন, “আগামী পাঁচ দিন হিমাচলপ্রদেশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ রবিবার দুপুর পর্যন্ত সমগ্র রাজ্যে কমলা সতর্কতা জারি করা হয়েছে ৷ এছাড়াও, আগামী 24 অগস্ট পর্যন্ত জারি করা হয়েছে হলুদ সতর্কতা (Yellow Alert) ৷”আরও পড়ুন: Heavy Rain in Himachal: ভারী বৃষ্টি, ভূমিধসে বিপর্যস্ত হিমাচলে প্রাণহানি 22 জনেরআবহাওয়া বিভাগের হিসাব বলছে, এই কয়েক দিনের মধ্যে হিমাচলপ্রদেশের বেশ কয়েকটি অংশে বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টি হতে পারে ৷ দুর্যোগের কবলে পড়তে পারে কাংড়া, চাম্বা, বিলাসপুর, সিরমুর এবং মান্ডি জেলা-সহ বেশ কিছু এলাকা ৷ বৃষ্টির জেরে সংশ্লিষ্ট এলাকাগুলিতে ভূমিধসের সম্ভাবনাও রয়েছে ৷ যার ফলে যেকোনও সময় ঘটে যেতে পারে ভয়াবহ দুর্ঘটনা ৷ প্রাণহানি ও সম্পদহানির মতো পরিস্থিতি এড়াতে ইতিমধ্য়েই রাজ্য়ে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে সতর্ক করা হয়েছে ৷
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…