জম্মু সীমান্তে পাক ড্রোনের অস্ত্র সরবরাহ রুখতে চিরুনি তল্লাশিতে এনআইএ

খবর লাইভ : গত ২৪ ঘণ্টার মধ্যে জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা (এলওসি) এবং আন্তর্জাতিক সীমান্তের অন্তত আটটি জায়গায় ড্রোনের মাধ্যমে জঙ্গিদের অস্ত্র পাঠানোর চেষ্টা করছে পাকিস্তান! এরপরই নড়েচড়ে বসে সীমান্তরক্ষী বাহিনী। বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত পাক অধিকৃত কাশ্মীর লাগোয়া ওই আটটি অঞ্চলে তল্লাশি অভিযান চালিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)।

আরও পড়ুনঃ বঙ্গোপসাগরে ইলিশ ধরতে গিয়ে নিখোঁজ ১৮ মৎস্যজীবী

জানা গিয়েছে, জম্মু, শ্রীনগর, কাঠুয়া, সাম্বা এবং ডোডা জেলার যে এলাকাগুলিতে তদন্তকারী দল গিয়েছে, সেখানে সাম্প্রতিক কালে পাক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তইবার সহযোগী সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ)-এর সক্রিয়তা নজরে এসেছে। কাঠুয়া এবং ডোডা জেলায় পাক জঙ্গিগোষ্ঠীর হ্যান্ডলারদের সম্ভাব্য কয়েকটি ঠিকানাতেও হানা দেয় এনআইএ। এনআইএ-র দাবি, পাক ড্রোনের পাঠানো অস্ত্র সংগ্রহ করে জঙ্গিদের হাতে তুলে দেওয়ার জন্য সীমান্তবর্তী এলাকায় সক্রিয় একটি ‘মডিউলের’ খোঁজ মিলেছে ইতিমধ্যেই।
বুধবার রাতে জম্মু সীমান্তে জঙ্গিদের ড্রোনে অস্ত্র পাঠানোর চেষ্টা ব্যর্থ করেছিল বিএসএফ। পাকিস্তানি ড্রোনের ফেলে যাওয়া অস্ত্র উদ্ধার অভিযানের সময় এক জঙ্গি গুলিতে নিহত হন। নিহত সেই লস্কর সদস্য, মহম্মদ আলি হুসেন ওরফে কাশিম ওরফে জাহাঙ্গিরের সূত্র ধরেই জম্মু সীমান্তে পাক ড্রোনের অস্ত্র সরবরাহের খবর মিলেছিল বলে জানানো হয়েছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago