খবর লাইভ : টাকা কেন্দ্রের। অথচ রাজ্যের সরকারি স্কুল ইউনিফর্মে বিশ্ব বাংলার লোগো। নালিশ জানিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের দ্বারস্থ হলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যের জন্য স্টুডেন্ট সাপোর্ট সার্ভিসেস প্রকল্পের অধীনস্ত কেন্দ্রের শিক্ষা দফতরের অনুদান ৪০০ কোটি টাকা দাবি করে সেই টাকাতেও পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে কাটমানি নেওয়ার গুরুতর অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।
আরও পড়ুনঃ ভারত মহাসাগরে তৎপরতা চিনা নৌবাহিনীর
শুভেন্দু অধিকারীর তরফে ধর্মেন্দ্র প্রধানের হাতে এই সংক্রান্ত প্রয়োজনীয় স্কুল ইউনিফর্মের নমুনা ও প্রয়োজনীয় নথিপত্রও তুলে দেওয়া হয়। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের রাজ্য সফরের মাঝেই তাঁর সঙ্গে বৃহস্পতিবার দেখা করে শুভেন্দু অধিকারী মন্ত্রীকে আবেদন করে বলেন, ‘‘প্রয়োজনীয় সামগ্রী কেনার ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের জন্য বরাদ্দ টাকা অভিভাবকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি দেওয়ার ব্যবস্থা করা হোক। এতে একদিকে যেমন সামগ্রীর গুণমান বজায় থাকবে পাশাপাশি দুর্নীতিও হবে না।’
শুভেন্দু অধিকারীর বিস্ফোরক অভিযোগ, ‘‘শিক্ষা ক্ষেত্রে বরাদ্দ কেন্দ্রীয় অনুদানেও কাটমানি নেওয়া হচ্ছে। সরকারের তরফে ছাত্র-ছাত্রীদের নিম্নমানের স্কুল ইউনিফর্ম দেওয়া হচ্ছে। তাই কেন্দ্রীয় বরাদ্দের টাকা সরকারকে না দিয়ে সরাসরি অভিভাবকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পড়ুয়া পিছু বরাদ্দ টাকা জমা দেওয়া হোক। এই ব্যবস্থা চালু হলে নির্দিষ্ট সামগ্রীর গুণমান যাচাই করে অভিভাবকরা তা কিনতে পারবেন। এর ফলে একদিকে যেমন সরকারি টাকার অপচয় বন্ধ হবে অন্যদিকে আখেরে লাভ হবে পড়ুয়াদের।’’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…