ভারতীয় ফুটবল ফেডারেশনকে নির্বাসিত করল ফিফা

খবর লাইভ : ভারতীয় ফুটবল ফেডারেশনকে নির্বাসিত করল ফিফা৷ একেবারে তাৎক্ষণিক থেকে এই নির্বাসন কার্যকরী করা হবে৷ তারা কারণ হিসেবে জানিয়েছে তৃতীয় পক্ষের ভূমিকার কারণে এই সিদ্ধান্ত নিল৷ অনুর্ধ্ব ১৭ মহিলা বিশ্বকাপ নিয়ে ঘেঁটে গেল এই অবস্থা৷

এই বছর অক্টোবর মাসে ফিফা অনুর্ধ্ব ১৭ মহিলা বিশ্বকাপের জন্য ভারতকে বেছে নিয়েছিল৷ কিন্তু ভারতকে একেবারে নির্বাসিত করে দেওয়ায় অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপ আয়োজিত হওয়ার সম্ভবনা একেবারেই টালমাটাল৷
ফিফা নিজেদের বিবৃতিতে জানিয়েছে, ‘‘ ব্যুরো অফ দ্য ফিফা কাউন্সিল একমত হয়ে সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ফুটবল ফেডারেশনকে একেবারে এই মুহূর্ত থেকে নির্বাসিত করল৷ এর কারণ তৃতীয়পক্ষের অযথা প্রভাব৷ যা সরাসরি ফিফার ব্যবহার বিধিভঙ্গের আওতায় পড়ে যাচ্ছে৷ ’’
বিবৃতিতে আরও বলা হয়েছে যতদিন পর্যন্ত এআইএফএফ নিজেদের পূর্ণ শক্তি নিজেদের ফুটবল ফেডারেশনের পরিচলনে ফিরিয়ে আনছে ততদিন অবধি এই নির্বাসন কার্যকরী থাকবে৷
এআইএফএফ এই মুহূর্তে প্রশাসনিক বিষয়টি নিয়ে সঠিক রূপরেখা মেনে চলছে না৷ এমনকি এআইএফএফ প্রধান হিসেবে প্রফুল্ল প্যাটেল দীর্ঘদিন ধরেই রয়ে গেছেন৷ এমনকি নতুন করে কোনও নির্বাচনও হয়নি৷ যদিও আদালত সেটাকে অবৈধও ঘোষণা করে দিয়েছে৷
ফিফার বিবৃতিতে জানানো হয়েছে ‘‘এই নির্বাসন তুলে নেওয়া হবে যখন কমিটি অফ অ্যাডমিনিসট্রেশন এআইএফএফ এক্সিকিউটিভ কমিটি নিজেদের ক্ষমতা ফিরে পেয়ে রোজকার পরিচালন সামলাবে৷ ’’
অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপ ভারতে হওয়ার কথা ছিল ১১ থেকে ৩০ অক্টোবর৷ ২০২০ তে সারা বিশ্বে কোভিড ১৯ অতিমারির কারণে বাতিল করতে হয়েছিল৷ তা এই সময়েই হওয়ার কথা ছিল৷

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago