খবর লাইভ : দেশের স্বাধীনতা লাভের ৭৫ বছর পূর্ণ। রবিবার জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বৈচিত্র্যের মধ্যে ঐক্য মজবুত করার প্রসঙ্গে জোর দিয়েছেন তিনি। ১৫ অগাস্ট লালকেল্লায় নবম বার জাতীয় পতাকা উত্তোলন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আরও পড়ুনঃ ৫০ বিঘা জমিতে অনুব্রতর খামারবাড়ি !
লালকেল্লায় জাতির উদ্দেশে ভাষণে আত্মনির্ভর হওয়ার বার্তা দিলেন মোদি। প্রধানমন্ত্রী বললেন, ‘‘বিদেশে তৈরি খেলনা বাতিল করছে শিশুরাও’’।
মহিলাদের প্রতি সম্মান দেশের উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীশক্তির পাশে থাকা জরুরি, বললেন প্রধানমন্ত্রী।
আগামী ২৫ বছরের মধ্যে উন্নয়নশীল থেকে উন্নত দেশ হবে ভারত, বললেন মোদি।
প্রধানমন্ত্রী বলেন, ‘‘বড় সঙ্কল্প নিয়ে এগোতে হবে, তবেই স্বপ্নপূরণ হবে। আগামী ২৫ বছর দেশের জন্য গুরুত্বপূর্ণ’’। মোদি আরও বলেন, আগামী দিনে পাঁচ বড় সঙ্কল্প নিয়ে এগোতে হবে আমাদের। প্রথম সঙ্কল্প হল ভারতের বিকাশ, দ্বিতীয় সঙ্কল্প দাসত্ব থেকে মুক্তি, তৃতীয় সঙ্কল্প উত্তরাধিকার নিয়ে গর্ব, চতুর্থ সঙ্কল্প ঐক্যবদ্ধ থাকা, পঞ্চম সঙ্কল্প নাগরিক কর্তব্যে অবিচল থাকা।
লালকেল্লায় জাতির উদ্দেশে ভাষণে জওহরলাল নেহরু, রাজেন্দ্র প্রসাদ, লাল বাহাদুর শাস্ত্রীদের অবদানের কথা তুলে ধরলেন মোদি।
লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।দেশবাসীকে স্বাধীনতা দিবসের অভিনন্দন জানান মোদি।
তিনি বলেন, বাপু, নেতাজি সুভাষচন্দ্র বসু, বাবাসাহেব অম্বেডকর, বীর সাভারকরের প্রতি কৃতজ্ঞ দেশবাসী।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…