খবর লাইভ : গোরুপাচার মামলায় কয়েকদিন আগে অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) গ্রেফতার করেছে সিবিআই (CBI)। তারপর থেকেই বীরভূমের বিভিন্ন এলাকায় তল্লাশি শুরু হয়েছে। এরই মধ্যে বোলপুরের (Bolpur) শিয়ানে ৫০ বিঘা জমিতে একটি খামারবাড়ির হদিস পেয়েছে সিবিআই। তবে সেটির মালিকানা নিয়ে এখনও ধন্দ রয়েছে। যদিও কেয়ারটেকারের পরিবারের দাবি, খামারবাড়ির মালিক অনুব্রত মণ্ডল।
জানা গিয়েছে, প্রায় ২০ বছর আগে ওই খামারবাড়িটি কেনেন তিনি। ৫০ বিঘা জমিতে ধান, মাছ, সবজির চাষ হয় বলে দাবি কেয়ারটেকারের। খামারে গবাদি পশু নেই, তবে খড়ের গাদা রয়েছে। মাঝেমধ্যেই অনুব্রত সেখানে যেতেন, এমনই দাবি। তবে ওই বাড়িটি অনুব্রতরই কি না, সে বিষয়ে কোনও নথি এখনও সিবিআইয়ের হাতে আসেনি বলে জানা গিয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…