অশান্ত কাশ্মীর! রাজৌরির সেনাঘাঁটিতে আত্মঘাতী হামলা, শহিদ তিন জওয়ান, মৃত দুই জঙ্গিও

খবর লাইভ : কাশ্মীরের রাজৌরিতে ভারতীয় সেনার ঘাঁটিতে আত্মঘাতী হামলা চালাল দুষ্কৃতীরা। ঘটনায় তিন জওয়ানের মৃত্যু হয়েছে বলে খবর। ঘটনায় মৃত্যু হয়েছে দুই জঙ্গিরও। ঘটনায় আহত হয়েছেন দুই জওয়ানও। তাঁদের স্থানীয় সেনা হাসপাতালে চিকিৎসা শুরু হয়েছে। বৃহস্পতিবার খবর পাওয়া যায়, রাজৌরির সেনা ঘাঁটিতে সকালেই হামলার উদ্দেশ্য নিয়ে প্রবেশের চেষ্টা করে জঙ্গিরা। তার পরেই জঙ্গিদের সঙ্গে গোলাগুলি শুরু হয়। রাতের অন্ধকারে তার পরেই ফিঁদায়ে হামলা চালায় জঙ্গিরা। ভারতীয় সেনার পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুনঃ অনুব্রতকে বাগে আনতে বোলপুরে বৃহস্পতিবার সকাল থেকেই অভিযান সিবিআইয়ের!

জানা গেছে, এই জঙ্গিরা হতে পারে জঙ্গিগোষ্ঠী জৈশ-ই-মহম্মদের অংশ। তাঁরাই এই সেনা ছাউনিতে প্রবেশ করে রাজৌরিতে বিস্ফোরণ ঘটাতে চেষ্টা করে। কয়েকদিন আগেই কাশ্মীরের পুলওয়ামা জেলা থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়। সে সময়ে সেনার তরফ থেকে বলা হয়, মোট ২৫ কেজি বিস্ফোরক উদ্ধার করে সেনা। এই বিস্ফোরক দিয়ে বড় কোনও হামলার ছক করা হয়েছিল। তবে বুধবারের হামলা অনেক বড় ঘটনা বলে মনে করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago