পার্থ  ইস্যুতে এবার বিস্ফোরক তাপস রায়

খবর লাইভ : পার্থ  ইস্যুতে এবার বিস্ফোরক বিধানসভার উপ মুখ্য সচেতক তাপস রায় (Tapas Roy)৷ এদিন সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে তাপস রায় জানিয়েছেন, ‘‘ষড়যন্ত্র, ষড়যন্ত্র না বলে, ও তদন্তকারী সংস্থা বা আদালতের সামনে তা বলে দিচ্ছে না কেন। আসলে ও সারাজীবন অনেক ষড়যন্ত্রের সঙ্গে নিজেই যুক্ত ছিল বলে এখানে ষড়যন্ত্রের ভূত দেখছে।’’

প্রসঙ্গত, সংবাদমাধ্যমের সামনে পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, অর্পিতা মুখোপাধ্যায়ের হেফাজত থেকে উদ্ধার হওয়া টাকা তাঁর নয়৷ এমনও দাবি করেছেন, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে ৷ এই সূত্র ধরেই জিজ্ঞাসাবাদের সময় পার্থর সামনে প্রশ্ন রাখছেন ইডি-র তদন্তকারী অফিসাররা ৷ অথচ অধিকাংশ ক্ষেত্রেই আগের মতোই অধিকাংশ প্রশ্নে মুখে কুলুপ আঁটছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী ৷ নয়তো জবাব এড়িয়ে যাচ্ছেন তিনি ৷ ইডি সূত্রে অন্তত সেরকমই তথ্য উঠে আসছে ৷

গত কয়েকদিন পার্থ চট্টোপাধ্যায়কে কয়েক ঘণ্টারও বেশি জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা ৷ জিজ্ঞাসাবাদের সময় তদন্তকারীরা পার্থ চট্টোপাধ্যায়কে বলেন, ‘‘অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে বিপুল অঙ্কের টাকা পাওয়া গিয়েছে, আপনি জানেন?’’ জবাবে প্রাক্তন শিক্ষামন্ত্রী বলেন, ‘হ্যাঁ, শুনেছি৷ এর পরেই ইডি-র তরফে প্রশ্ন করা হয়, ‘এটা কি আপনার টাকা?’ জবাবে পার্থ চট্টোপাধ্যায় দাবি করেন, ওই টাকা তার নয়৷।

পার্থ চট্টোপাধ্যায় যে তদন্তে সহযোগিতা করছেন না, প্রথম থেকেই সেই অভিযোগ ছিল ইডি-র৷ তুলনামূলক ভাবে অর্পিতা মুখোপাধ্যায়।

জিজ্ঞাসাবাদের সময় অনেক তথ্য তদন্তকারীদের জানাচ্ছেন বলেও ইডি সূত্রে দাবি করা হয়েছিল৷ প্রশ্ন এড়িয়ে যাওয়া এবং মুখ বন্ধ রাখার যে কৌশল পার্থ নিয়েছেন, তা নিয়ে সমস্যায় পড়েছেন ইডি কর্তারাও ৷ তাই পাল্টা স্ট্র্যাটেজি নিচ্ছে ইডি-ও ৷

 

 

 

 

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

6 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago