আজ পার্থ এবং অর্পিতা দু’ জনকেই ফের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে ইডি

খবর লাইভ :জেরায় সেভাবে সহযোগিতা করেননি পার্থ চট্টোপাধ্যায়৷ তবে ইডি আধিকারিকদের বেশ কিছু তথ্য দিয়েছেন অর্পিতা মুখোপাধ্যায়৷ যদিও দু’ জনেই ইডি আধিকারিকদের সামনে দাবি করে আসছেন, উদ্ধার হওয়া প্রায় পঞ্চাশ কোটি টাকা তাঁদের কারও নয়৷ তাহলে সেই টাকা কার? আপাতত সেই প্রশ্নের উত্তর পেতেই মরিয়া ইডি৷

এই পরিস্থিতিতে আজই  পার্থ এবং অর্পিতার ইডি হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে৷ দু’ জনকে আজ ফের ব্যাঙ্কশাল কোর্টের বিশেষ ইডি আদালতে পেশ করা হবে৷ পার্থ এবং অর্পিতা দু’ জনকেই ফের নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানাবে ইডি৷

গতকাল জোকার ইএসআই হাসপাতালে মেডিক্যাল টেস্ট করে বের করার সময় পার্থ চট্টোপাধ্যায়কে লক্ষ্য করে জুতো ছোড়েন এক মহিলা৷ যদিও সেই জুতো প্রাক্তন মন্ত্রীর গায়ে লাগেনি৷ কিন্তু এই ঘটনার পর আরও সতর্ক হচ্ছে ইডি৷ এ দিন ফের পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের মেডিক্যাল পরীক্ষা করাতে জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হবে৷ মেডিক্যাল টেস্ট এবং তার পর ব্যাঙ্কশাল আদালতে পেশ করার সময় তাই পার্থ এবং অর্পিতা, দু’ জনের নিরাপত্তাই আরও বাড়ানো হচ্ছে৷

ইডি সূত্রে খবর, ইতিমধ্যেই পার্থ চট্টোপাধ্যায়ের জামাই অভিজিৎ ভট্টাচার্যের নামে পিংলার একটি স্কুলের মালিকানার প্রমাণ মিলেছে। অভিজিৎ এই মুহুর্তে আমেরিকায় আছেন। তাঁর বিপুল সম্পত্তির উৎস জানার জন্য পার্থকে আরও জেরার প্রয়োজন বলে মনে করছে ইডি৷

অন্যদিকে  অর্পিতার টালিগঞ্জ এবং বেলঘড়িয়ার রথতলার যে দু’ টি ফ্ল্যাট থেকে টাকার পাহাড় উদ্ধার হয়েছে, সেগুলির সিসিটিভি ফুটেজ সহ অন্যান্য কিছু নথির আজ সিডি আকারে আদালতে পেশ করতে পারে ইডি-র সাইবার শাখা৷

 

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago