খবর লাইভ : মঙ্গলবার ন্যাশনাল হেরাল্ডের সদর দফতর-সহ একাধিক জায়গায় হানা দিয়েছিল ইডি৷ আর্থিক নয়ছয় মামলায় বুধবার হেরাল্ড হাউসের একাংশ সিল করে দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ এখানেই রয়েছে ইয়ং ইন্ডিয়া লিমিটেডের অফিস৷ এই সংস্থাই অ্যাসোসিয়েটেড জার্নালসের কাছ থেকে ন্যাশনাল হেরাল্ডের মালিকানা কিনে নেয়৷ যা নিয়েই বিতর্ক৷ এদিন হেরাল্ড হাউস সিল করে দেওয়ার ঠিক পরই দিল্লির আকবর রোডের কংগ্রেসের সদর দফতরের বাইরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়৷ সদর দফতরের সামনের রাস্তা ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়৷ গতকালের ইডির তল্লাশির কড়া প্রতিক্রিয়া দিয়েছিল কংগ্রেস৷ আজ অফিস সিল করে দেওয়ায় কংগ্রেসের সদর দফতরের বাইরে বিক্ষোভের আশঙ্কা থেকে অতিরিক্ত বাহিনী মোতায়েন করে দিল্লি পুলিশ৷
ন্যাশনাল হেরাল্ডের আর্থিক নয়ছয় মামলার তদন্ত করছে ইডি৷ ইতিমধ্যে এই মামলায় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে তিনবার এবং রাহুল গান্ধীকে পাঁচবার জিজ্ঞাসাবাদ করেছে তারা৷ দু’জনকে নতুন করে আর তলব করেনি ইডি৷ ঠিক তারপরই গতকাল দিল্লির বাহাদুর শাহ জাফর মার্গের ন্যাশনাল হেরাল্ডের সদর দফতর-সহ একাধিক জায়গায় তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী বাহিনী৷ ইডি জানায়, অর্থ নয়ছয়ের তথ্যপ্রমাণ খুঁজতে এই অভিযান৷ ইডির তল্লাশি অভিযানের কড়া নিন্দা করেন কংগ্রেসের প্রবীণ নেতা জয়রাম রমেশ৷ টুইটে তিনি লেখেন, দেশের প্রধান বিরোধী দল কংগ্রেসের উপর লাগাতার আক্রমণের অংশ এই তল্লাশি৷ মোদি সরকারের বিরুদ্ধে যাঁরাই কথা বলেন তাঁদের প্রতিহিংসার রাজনীতির শিকার হতে হয়৷
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…