খবর লাইভ : সোমবার মধ্যরাতে ফের ভারত ( India)। কমনওয়েলথ গেমসের (Commonwealth Games) ভারোত্তলন থেকে ফের পদক জিতল ভারত। মেয়েদের ৭১ কেজি বিভাগে ব্রোঞ্জ পদক জয় করলেন হরজিন্দর কৌর (Harjinder Kaur)। স্ন্যাচের প্রথম প্রচেষ্টায় ৯০ কেজি ভার তুলতে ব্যর্থ হন তিনি। তবে দ্বিতীয় প্রচেষ্টায় সাফল্যের সঙ্গে ৯০ কেজি তুলে ফেলেন হরজিন্দর। তৃতীয় প্রচেষ্টায় হরজিন্দর ৯৩ কেজি ভার তোলেন।
ক্লিন অ্যান্ড জার্কে ভারতীয় তারকা প্রথম প্রচেষ্টায় ১১৩ কেজি ভার তোলেন। দ্বিতীয় প্রচেষ্টায় ১১৬ কেজি এবং তৃতীয় প্রচেষ্টায় ১১৯ কেজি ভার তোলেন হরজিন্দর। অর্থাৎ, ক্লিন অ্যান্ড জার্কে তাঁর সেরা পারফর্ম্যান্স ১১৯ কেজি। স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে মোট ২১২ কেজি ভার তুলে পোডিয়াম ফিনিশ করেন ভারতীয় তারকা। এই ইভেন্টে ২২৯ কেজি ভার তুলে সোনা জেতেন ইংল্যান্ডের সারা ডেভিস। ২১৪ কেজি ভার তুলে রুপো জেতেন কানাডার অ্যালেক্সিস।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…