খবর লাইভ : কমনওয়েলথ গেমসে (Commonwealth Games) ফের সোনার পদক জয় ভারতের ( India)। রবিবার মধ্যরাতে কমনওয়েলথ গেমসে সোনার পদক জয় বাংলার অচিন্ত্য শিউলির ( Achinta Sheuli)। ভারোত্তোলনে সোনা জিতলেন অচিন্ত্য। ভারোত্তোলন ছেলেদের ৭৩ কেজি বিভাগে গেমসে রেকর্ড গড়ে সোনা জয় করলেন তিনি। এবারের গেমসে অচিন্ত্যই প্রথম বাঙালি যিনি কমনওয়েলথে সোনা জিতলেন। একাদশতম বাঙালি হিসাবে কমনওয়েলথে সোনা জিতলেন অচিন্ত্য।
আরও পড়ুনঃ অনলাইন জুয়া, নেশা, রূপচর্চা, বিদেশ ভ্রমণ: ফূর্তিতে দেদার টাকা ওড়াতেন অর্পিতা !
রবিবার কমনওয়েলথ গেমসে ভারোত্তোলনের ৭৩ কিলো বিভাগে স্ন্যাচিংয়ে রেকর্ড গড়লেন অচিন্ত্য। প্রথম চেষ্টায় তুললেন ১৩৭ কিলো। পরের বার তুললেন ১৪০ কিলো এবং শেষ বার তুললেন ১৪৩ কিলো। গেমস রেকর্ড গড়লেন অচিন্ত্য। ক্লিন এবং জার্ক বিভাগে প্রথম চেষ্টায় অচিন্ত্য তোলেন ১৬৬ কিলো। পরের বার ১৭০ কিলো তুলতে গিয়ে ব্যর্থ হলেও তৃতীয় চেষ্টায় সেই ওজন তুলে দেন তিনি। গেমসে রেকর্ড গড়েন বাংলার অচিন্ত্য, মোট তুললেন ৩১৩ কিলো।
এই ইভেন্টে অচিন্ত্যর থেকে ১০ কেজি পিছিয়ে থেকে রুপো জেতেন হিদায়াত মহম্মদ। তিনি ভার তোলেন ৩০৩ কেজি। সার্বিকভাবে ২৯৮ কেজি ভার তুলে ব্রোঞ্জ জেতেন ডারসিগনি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…