বাড়ি থেকে হেলিকপ্টার বাজেয়াপ্ত করল সিবিআই !

খবর লাইভ:বাড়িতে অনেক কিছুই আমরা থাকতে দেখেছি। দু চাকা থেকে চার চাকা অনেকের বাড়িতেই আছে। তা বলে হেলিকপ্টার! হ্যাঁ, এমনই কাণ্ড দেখে রীতিমতো চক্ষু চড়কগাছ সিবিআইয়ের। ‘দেশের সবচেয়ে বড় ব্যাঙ্ক জালিয়াতি’র তদন্তে অভিযুক্তের বাড়িতে হানা দিয়েছিল সিবিআই। কিন্তু তাদের জন্য যে এমন চমক অপেক্ষা করে আছে তা তারা ভাবতে পারেননি। অভিযুক্তের বাড়িতে পাওয়া গেল আস্ত হেলিকপ্টার! তাও যে সে কপ্টার নয়, বিতর্কিত অগুস্তা ওয়েস্টল্যান্ড হেলিকপ্টার।

দিওয়ান হাউসিং ফিন্যান্স লিমিটেডে (ডিএইচএফএল) ৩৪ হাজার কোটি টাকার জালিয়াতি মামলায় অভিযুক্ত ব্যবসায়ী অবিনাশ ভোঁসলে। তার পুণের বাড়িতে হানা দিয়েছিল সিবিআই। সেখান থেকে এই কপ্টার বাজেয়াপ্ত করা হয়েছে। জানা গিয়েছে, ওই ব্যবসায়ীর বাড়ির মধ্যে একটি সুবিশাল বিলাসবহুল ঘরের মধ্যে হ্যাঙ্গার করা ছিল। তাতেই রাখা ছিল কপ্টারটি।

ব্যাঙ্ক প্রতারণা মামলায় গত ২০ জুন ডিএইচএফএলের প্রাক্তন শীর্ষ কর্তা কপিল ওয়াধাওয়ান, দীপক ওয়াধাওয়ানদের অভিযুক্ত করে সিবিআই। চলতি মাসের শুরুতে তাঁদের কাছ থেকে এক কোটিরও বেশি টাকার ২৫টি ঘড়ি, ৩৮ কোটি টাকার ৫৬টি ছবি বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই বাজেয়াপ্তের তালিকায় অগুস্তা কপ্টারের নাম উঠে আসায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশ জুড়ে।

উল্লেখ্য, ইউপিএ জমানায় অগুস্তা কপ্টার কেনাবেচায় দুর্নীতির অভিযোগ ওঠে। যা ঘিরে সরগরম হয় রাজনীতির ময়দান। পাল্টা আক্রমণে নেমেছিল কংগ্রেসও। তাদের দাবি ছিল, বাজপেয়ী জমানাতেই ওই কপ্টার কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কংগ্রেসের আমলে চুক্তি সম্পন্ন হয়েছিল মাত্র।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago