খবর লাইভ : ফের অশান্তি উপত্যকায়। শনিবার জম্মু-কাশ্মীরের বারামুল্লা জেলায় নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্যু হল এক জঙ্গির। কাশ্মীর পুলিস সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে বারামুল্লার ওয়ানিগাম বালা এলাকায় অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। আচমকা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় বাহিনীও। গুলির লড়াইয়ে এক জঙ্গির মৃত্যু হয়েছে। গোটা এলাকা চিরুনি তল্লাশি চালাচ্ছেন সেনারা। জঙ্গিদের সঙ্গে এখন গুলির লড়াই চলছে বাহিনীর। দুই জঙ্গি একটি বাড়িতে লুকিয়ে রয়েছে বলে অনুমান নিরাপত্তা বাহিনীর।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…