খবর লাইভ : মন্ত্রিত্ব থেকে সরানো হল পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee)। নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে এই ঘোষণা করা হয়। তথ্যপ্রযুক্তি, শিল্প-বাণিজ্য ওপরিষদীয় দফতরের মন্ত্রী ছিলেন পার্থ। বৃহস্পতিবার, নবান্নে বসে মন্ত্রিসভার বৈঠক। সেখানেই পার্থর অপসারণের বিষয়ে সিদ্ধান্ত হয় বলে নবান্ন সূত্রে খবর। সেই বৈঠকের পরেই নবান্নের (Nabanna) তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, আজ অর্থাৎ ২৮ তারিখ থেকেই পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিত্ব থেকে অপসারিত করা হল।
নবান্ন সূত্রে খবর, শিল্প দফতর নিজের হাতেই রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তথ্য-প্রযুক্তি দফতর যাচ্ছে ব্রাত্য বসুর হাতে। পরিষদীয় মন্ত্রী হতে পারেন তাপস রায় বা নির্মল ঘোষ।
এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ৬দিন আগে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি। এরপরে তাঁর ঘনিষ্ঠ বান্ধবীর বাড়ি থেকে দফায় দফায় রাশি রাশি টাকা উদ্ধার হচ্ছে। এই প্রেক্ষিতে এই সিদ্ধান্ত অত্য়ন্ত গুরুত্বপূর্ণ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…