খবর লাইভ : টেট দুর্নীতি মামলায় এবার রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান মানিক ভট্টাচার্যকে তলব করল ইডি। তাঁকে বুধবার হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
কয়েকদিন আগে রাজ্যের ১৪টি এলাকায় তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি। এর মধ্যে মানিকের বাড়িও ছিল। জানা গিয়েছে, সেই অভিযানে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করেছেন ইডির আধিকারিকরা। ওয়াকিবহাল মহলের অনুমান, সেই সূত্রেই মানিককে তলব করা হয়েছে। অন্যদিকে, এসএসসির পর এবার টেট দুর্নীতি মামলাতেও পার্থ চট্টোপাধ্যায়ের নাম জড়াতে পারে বলে ইডির সিজার লিস্ট থেকে ইঙ্গিত মিলেছে। তিনি বর্তমানে ইডি হেফাজতে রয়েছেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আরও পড়ুনঃ বিষমদ খেয়ে গুজরাটে মৃত্যুর সংখ্যা বেড়ে ২৮
স্কুলশিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত মামলায় চলতি মাসেই কলকাতা হাই কোর্টের নির্দেশানুযায়ী নিজের ও পরিবারের সদস্যদের সম্পত্তির হিসাব জমা দিয়েছেন মানিক।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…