খবর লাইভ : বিষমদ খেয়ে গুজরাটে মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। আমদাবাদের ধন্ধুকায় বিষমদে আরও ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এ নিয়ে এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ২৮।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বোটেড জেলাতেই ১৬ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা চলাকালীন ধন্ধুকায় আরও ১২ জনের প্রাণহানি ঘটেছে। ভাবনগরের বিভিন্ন সরকারি হাসপাতালে প্রায় ৩০ জনের চিকিৎসা চলছে।
গুজরাতের ডিজিপি আশিস ভাটিয়া আগে জানিয়েছিলেন, বিষমদ বিক্রি ও তৈরির অভিযোগে তিন জনকে আটক করা হয়েছে। সোমবার সকালে বিষমদ খেয়ে অসুস্থ কয়েক জনের শারীরিক অবস্থার অবনতি ঘটে। তার পরই এই ঘটনা প্রকাশ্যে আসে।
আইজি (ভাবনগর) অশোক কুমার যাদব জানিয়েছেন যে, এই ঘটনায় তদন্তের জন্য ডিএসপির নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল (সিট) তৈরি করা হবে। তদন্তে যুক্ত হয়েছে গুজরাতের সন্ত্রাস দমন শাখা ও আমদাবাদের ক্রাইম ব্রাঞ্চ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…