এয়ার অ্যাম্বুলেন্সে ভুবনেশ্বরে নিয়ে যাওয়া হল পার্থকে

খবর লাইভ : পার্থ চট্টোপাধ্যায়কে এয়ার অ্যাম্বুল্যান্সে ভুবনেশ্বরে নিয়ে যাওয়া হল। সোমবার সকালেই এসএসকেএমের সামনে নিরাপত্তা আরও জোরদার করা হয়। হাসপাতাল চত্বরে পৌঁছয় অ্যাম্বুলেন্স। এদিন সকাল ৮টায় এয়ার  অ্যাম্বুলেন্সে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে চিকিৎসার জন্য ভুবনেশ্বর নিয়ে যায় ইডি। নিরাপত্তার ঘেরাটোপে রাখা হয় কলকাতা নেতাজী সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরের ৫ নম্বর গেট। এই গেট দিয়েই পার্থ চট্টোপাধ্যায়ের অ্যাম্বুল্যান্সে প্রবেশ করে। গোটা এলাকা বিধাননগর পুলিস কমিশনারেট ছাড়াও সিআইএসএফের কর্মীরা ঘিরে রাখে। পার্থর সঙ্গে এসএসকেএমের কার্ডিওলোজি বিভাগের এক জন চিকিৎসকও ভুবনেশ্বর যান বলে খবর। সেখানে চার সদস্যের মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে চলবে পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক পরীক্ষা। আজ বিকেলে সেই সংক্রান্ত রিপোর্ট নিয়ে বিশেষ আদালতে পেশ করবে ইডি।

রবিবার আদালতের নির্দেশে ছিল, সেখানকার এইমসে চিকিৎসা হবে তৃণমূল মহাসচিবের। আরও নির্দেশ, পার্থকে পরীক্ষা করবেন কার্ডিওলজি, ইউরোলজি সহ একাধিক বিভাগের চিকিৎসকরা। পরীক্ষার রিপোর্ট কাল বিকেল ৩টের মধ্যে ইডির বিশেষ আদালতে পেশ করতে হবে। কারণ বিশেষ আদালতে বিকেল ৪টের সময় রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের শুনানি।
শনিবার পার্থ চট্টোপাধ্যায়কে দু’দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছিল ব্যাঙ্কশাল আদালত। তার পরই অসুস্থ হয়ে পড়েন বর্তমান শিল্পমন্ত্রী। ভর্তি হন এসএসকেএমে। পার্থর এসএসকেএমে ভর্তি হওয়ার বিষয়টিকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা করে ইডি।তাদের দাবি ছিল, এসএসকেএমের চিকিৎসকরা তদন্তকারীদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। প্রয়োজনে কল্যাণী এইমস বা ভুবনেশ্বর এইমসেএয়ার অ্যাম্বুল্যান্সে ভুবনেশ্বরে নিয়ে যাওয়া হল নিয়ে গিয়ে পার্থর চিকিৎসা করানোর প্রস্তাব দেয় ইডি।
রবিবার এই মামলার শুনানিতেই হাইকোর্ট বলে, কল্যাণী এইমস নিয়োগ দুর্নীতিগ্রস্ত। ফলে সেখানে চিকিৎসা সম্ভব নয়। এর পরই ভুবনেশ্বর নিয়ে যাওয়ার নির্দেশ দেয় উচ্চ আদালত। হাইকোর্টের নির্দেশ, সোমবার পার্থর সঙ্গে তাঁর আইনজীবী ছাড়াও ভুবনেশ্বর যাবেন এসএসকেএমের কোনও একজন চিকিৎসক। চেকআপের রিপোর্ট বিকেল ৩-টের মধ্যে ইডির বিশেষ আদালতে পেশ করতে হবে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago