পার্থ ঘনিষ্ঠ অর্পিতাকে আজ পেশ করা হবে ব্যাঙ্কশাল আদালতে

খবর লাইভ :ইডি হেফাজতে থাকা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে আজ রবিবারই তোলা হবে আদালতে৷ সূত্রের খবর, অর্পিতাকে নিয়ে যাওয়া হবে ব্যাঙ্কশাল আদালতে৷ গতকাল এই আদালতে পেশ করা হয়েছিল রাজ্যের বর্তমান শিল্পমন্ত্রীকে৷ আদালত পার্থর দু’দিনের ইডি হেফাজত মঞ্জুর করে৷ এদিকে অর্পিতাকে হেফাজতে চেয়ে আবেদন করবে ইডি৷

শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার এক অভিজাত আবাসনে অর্পিতার ফ্ল্যাট থেকেই ইডি উদ্ধার করে ‘কুবেরের ধন’৷ যা গুণে শেষ করতে শনিবার দুপুর গড়িয়ে যায়৷ অর্পিতার শোওয়ার ঘরের আলমারি থেকে সাড়ে ২২ কোটি টাকা, ৫০ লক্ষ টাকার গয়না এবং প্রচুর বিদেশি মুদ্রা উদ্ধার করেন ইডি আধিকারিকরা৷ তদন্তকারীদের কাছে অর্পিতা নিজেকে অর্পিতা অভিনেত্রী এবং মডেল বলে পরিচয় দেন৷ ইডির আধিকারিকদের অনুমান, অর্পিতা কোনও নামজাদা অভিনেত্রী নয়৷ টুকটাক মডেলিং করেছেন৷ বাংলা, ওড়িয়া, মালায়লি ভাষায় কয়েকটি ছবি করেছেন৷ সেখান থেকে এত উপার্জন তাঁর পক্ষে অসম্ভব৷ তাই এত বিপুল সম্পত্তি তাঁর কাছে এল কোথা থেকে তা জানতে অর্পিতাকে হেফাজতে চেয়ে আদালতের কাছে আজ আর্জি জানাবে ইডি৷

শনিবার সকালে পার্থ গ্রেফতার হন৷ সেদিন বিকালে ইডি গ্রেফতার করে অর্পিতাকে৷ তার আগে অর্পিতার ঘর থেকে উদ্ধার হওয়া ‘গুপ্তধন’ ১৫টি টিনের ট্রাঙ্কে ভরে কড়া পাহারায় নিয়ে যাওয়া হয় স্ট্র্যান্ড রোডের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সদর দফতরে৷ তারপরই অর্পিতাকে নিচে নিয়ে আসে ইডি৷ গাড়িতে ওঠার আগে অর্পিতা দাবি করেন, তিনি কোনও অন্যায় করেননি৷ পুরোটাই বিজেপির চাল৷ গ্রেফতারের পর পার্থর বান্ধবীকে নিয়ে যাওয়া হয় জোকার ইএসআই হাসপাতালে৷ সেখানে শারীরিক পরীক্ষার পর তাঁকে নিয়ে যাওয়া হয় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে৷ সূত্রের খবর, ইডি দফতরে আসার পর অর্পিতা ঘুমোননি৷ খাবার খেতেও অস্বীকার করেন৷ তবে বেশ কিছুক্ষণ পর হালকা খাবার খান পার্থর বান্ধবী৷ রাতে একদফা জেরা করা হয় অর্পিতাকে৷ রবিবার সকালে হাজির করা হবে আদালতে৷

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago