খবর লাইভ : ২৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ। তারপর গ্রেফতার প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমান শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এসএসসি দুর্নীতি মামলায় ইডি গ্রেফতার করল পার্থ চট্টোপাধ্যায়কে। ইডি সূত্রে খবর, তাঁকে ইডির গাড়িতে নিয়ে যাওয়া সিজিও কমপ্লেক্সে। গাড়ির নম্বর ৬১৮৯। শনিবারই তাঁকে আদালতে তোলা হবে বলে ইডি সূত্রে খবর। পাশাপাশি পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কেও আটক করা হয়েছে। প্রায় ২৬ ঘণ্টা ধরে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। ইডি সূত্রে জানা গিয়েছে, পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করা হয়েছে।
২৬ ঘণ্টা পেরিয়ে গেলেও নাকতলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতেই ছিলেন ইডির আধিকারিকেরা। শুক্রবার সকাল সাড়ে ৭টায় পার্থর নাকতলার বাড়িতে যান কেন্দ্রীয় এজেন্সি। তারপর থেকে দফায় দফায় জেরা করা হয় প্রাক্তন শিক্ষামন্ত্রীকে।
শুক্রবার সন্ধ্যায় পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জের ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করে ইডি। টালিগঞ্জের ওই অভিজাত আবাসনের দোতলার ফ্ল্যাটে রাতভর টাকা গোনা চলে। এখনও পর্যন্ত ২১ কোটি টাকা গুনতে পেরেছেন ব্যাঙ্ককর্মীরা। সূত্রের খবর, শুক্রবার তল্লাশি চালানোর সময় ইডির তদন্তকারীদের হাতে পড়া একটি কাগজ থেকেই অর্পিতার নাম উঠে আসে। অর্পিতার ফ্ল্যাটে এই টাকা কার? কোথা থেকে এল? সেটাই বড় প্রশ্ন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…