প্রকাশিত হল সিবিএসই দ্বাদশ শ্রেণির ফল, পাশের হার ৯২.৭১ শতাংশ

খবর লাইভ :প্রকাশিত হল সিবিএসই দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার ফলাফল। প্রকাশিত হল মেধাতালিকাও। পড়ুয়ারা সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (সিবিএসই) অফিসিয়াল ওয়েবসাইট results.cbse.nic.in এবং cbse.gov.in থেকে রেজাল্ট দেখতে পারবেন। রেজাল্ট দেখা যাবে DigiLocker এবং Pariksha Sangam-এও।
সিবিএসই-র তরফে জানিয়েছে, দু’টি ওয়েবসাইটে রোল নম্বর এবং স্কুলের নম্বর ব্যবহার করে রেজাল্ট ডাউনলোড করতে পারবেন ছাত্র ছাত্রীরা।
সিবিএসই দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার রেজাল্টের ফলাফল
সবথেকে ভালো পাশের হার ত্রিবান্দ্রম অঞ্চলে (৯৮.৮৩ শতাংশ)। তালিকার সবথেকে নীচে উত্তরপ্রদেশ (৮৩.৭১ শতাংশ)।
শুক্রবার সকালে কেন্দ্রীয় বোর্ডের তরফে জানানো হয়েছে, এবার দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় পাশের হার ৯২.৭১ শতাংশ।
এবার মোট ১৪৪৪৩৪১ জন দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা দেন। যে পরীক্ষা গত ২৬ এপ্রিল শুরু হয়েছিল। পরীক্ষা শেষ করেছিল ১৫ জুন।

কীভাবে পরীক্ষার্থীরা ফলাফল দেখবেন, জেনে নিন একনজরেঃ

১) সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (সিবিএসই) অফিসিয়াল ওয়েবসাইট cbse.gov.in পেজে যান।
২) ‘Results’ লিঙ্কে ক্লিক করুন। একটি পেজ খুলবে।
৩) ‘Senior School Certificate Examination (Class XII) Results 2022 (Link 1) – Announced on 22nd July 2022’, ‘Senior School Certificate Examination (Class XII) Results 2022 (Link 2) – Announced on 22nd July 2022’ এবং ‘Senior School Certificate Examination (Class XII) Results 2022 (Link 3) – Announced on 22nd July 2022’ – এই তিনটি লিঙ্ক আছে।
৪) লিঙ্কে ক্লিক করলে নয়া একটি পেজ খুলে যাবে। ‘Senior School Certificate Examination (Class XII) Results 2022’-র নীচে রোল নম্বর, স্কুল নম্বর, অ্যাডমিট কার্ডের আইডি লিখে ‘Submit’ করুন।
৫) স্ক্রিনে আপনার রেজাল্ট দেখাবে। তা ডাউনলোড করে ভবিষ্যতের জন্য রেখে দিন।
এই রেজাল্ট সিবিএসই বোর্ডের ছাত্রছাত্রীদের চূড়ান্ত ফলাফলের মার্কশিট। যা ২০২২ সালের প্রথম এবং দ্বিতীয় টার্মের পরীক্ষার পওয়া ফলের ভিত্তিতে তৈরি করা হয়েছে। এ ছাড়া প্রজেক্টের কাজ, প্র্যাকটিকাল পরীক্ষা, প্রি-বোর্ড পরীক্ষা এবং স্কুলের মূল্যায়ন থেকে পাওয়া ছাত্রছাত্রীদের নম্বরও যুক্ত করা হয়েছে পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বরে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago