কাউন্টডাউন শুরু, কে হবেন রাইসিনা হিলসের বাসিন্দা ?

খবর লাইভ : একুশে জুলাই একদিকে যখন তৃণমূল কংগ্রেসের শহিদ স্মরণে ঐতিহাসিক সভা অনুষ্ঠিত হতে চলেছে, তখন কাউন্টডাউন শুরু হয়ে গেল রাষ্ট্রপতি নির্বাচনের (Presidential Election Result) ফল ঘোষণার। আজ সকাল এগারোটা থেক ভোট গণনা শুরু হওয়ার সম্ভবনা রয়েছে। রামনাথ কোভিন্দের পর পরবর্তী পাঁচ বছরের জন্য় কে হতে চলেছেন রাইসিনা হিলসের (Raisina Hills) বাসিন্দা, এনডিএ (NDA) জোটের প্রার্থী দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu) নাকি বিরোধীদের মনোনীত প্রার্থী যশবন্ত সিনহা (Yasbant Sinha), জানা যাবে বিকেল চারটে নাগাদ। কে হতে চলেছেন দেশের ১৫ তম রাষ্ট্রপতি? সেই নিয়ে জল্পনা তুঙ্গে।

আরও পড়ুনঃ সুপ্রিম কোর্টে সবকটি মামলায় জামিন পেলেন জুবের

 

গত জুন মাস থেকেই দেশে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়ার তোড়জোড় শুরু হয়েছিল। ১৬ জুন রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ১৮ জুলাই, দেশের সংসদ ও সমস্ত রাজ্যের বিধানসভায় রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়।

 

দেশের ১৫ তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনার জন্য বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছ সংসদে। সংসদ ভবনের ৬৩ নম্বর কক্ষকে গণনা কেন্দ্র বানানো হয়েছে। ওই কক্ষ ও তার আশপাশের অংশকে সাইলেন্ট জোন হিসাবে ঘোষণা করা হয়েছে। ১৮ জুলাই ভোটগ্রহণ শেষের পরই সমস্ত রাজ্যের বিধানসভাগুলি থেকে ব্যালট বক্স কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সংসদ ভবনে আনা হয়েছে। মনে করা হচ্ছে আজ বিকেল ৪টে নাগাদ ভোট গণনা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ফল ঘোষণা করা হবে।এবার রাষ্ট্রপতি নির্বাচনে ৯৯ শতাংশ ভোট পড়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে মোট ৪ হাজার ৭৯৬ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৯৯.১৮ শতাংশ ভোটার। ১০ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ১০০ শতাংশ ভোট পড়েছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago