সুপ্রিম কোর্টে সবকটি মামলায় জামিন পেলেন জুবের

খবর লাইভ:সুপ্রিম কোর্টে স্বস্তি মিলল মহম্মদ জুবেরের। তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মোট ৬টি মামলাতেই তাঁকে অন্তর্বর্তীকালীন জামিন দিল দেশের শীর্ষ আদালত। এদিন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানান, মহম্মদ জুবেরকে আর হেফাজতে রাখার কোনও যৌক্তিকতা নেই। আজই তাঁকে অবিলম্বে মুক্তি দিতে হবে।

অল্ট নিউজের প্রতিষ্ঠাতা মহম্মদ জুবেরের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য উত্তরপ্রদেশ জুড়ে এফআইআর দায়ের করা হয়েছিল। সেই মামলাগুলির তদন্ত করছিল উত্তরপ্রদেশ পুলিসের সিট। এদিন জুবেরের বিরুদ্ধে তদন্ত করার জন্য তৈরি করা উত্তরপ্রদেশ পুলিসের সিট ভেঙে দেয় সুপ্রিম কোর্ট। এখনও পর্যন্ত জুবেরের বিরুদ্ধে দায়ের হওয়া সব কটি মামলাকে একত্রিত করে তার তদন্তভার উত্তরপ্রদেশ পুলিসের থেকে সরিয়ে নিয়ে এদিন দিল্লি পুলিসের স্পেশাল সেলকে হস্তান্তর করার নির্দেশ দেয় শীর্ষ আদালত।

সোমবার সুপ্রিম কোর্টে ছয়টি মামলার মধ্যে একটি মামলায় জামিন পেয়েছিলেন মহম্মদ জুবের। কিন্তু বাকি পাঁচটি মামলার কারণে তাঁকে সংশোধনাগারেই থাকতে হয়। তবে, সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছিল, বুধবার পর্যন্ত মহম্মদ জুবেরের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিতে পারবে না উত্তরপ্রদেশ পুলিস৷ বুধবার এই মামলার পরবর্তী শুনানিতেই স্বস্তি পেলেন সাংবাদিক জুবের।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago