মনোনয়ন পেশ NDA উপরাষ্ট্রপতি প্রার্থী জগদীপ ধনকড়ের

খবর লাইভ : এনডিএ-র(NDA প্রার্থী হিসেবে উপরাষ্ট্রপতি(Vice Precident) পদের লড়াইয়ে জগদীপ ধনকড়ের(Jagdeep Dhankar) নাম ঘোষণার পর ইতিমধ্যেই বাংলার রাজ্যপাল(Govornor) পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। সোমবার একেবারে নিয়ম মেনে ঠিক দুপুর ১২ টায় নির্বাচন কমিশনের দফতরে মনোনয়ন পেশ করলেন ধনকড়। আর তাঁর এই মনোনয়ন জমা দেওয়ার পর্বে উপস্থিত থাকতে দেখা গেল কেন্দ্রের তাবড় তাবড় নেতৃত্বকে। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi), স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah), প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, নীতীন গড়কড়ি, জেপি নাড্ডার মতো নেতাদের। মনোনয়ন সই করলেন স্বয়ং প্রধানমন্ত্রী মোদি।

এর আগে ১৬ জুলাই সন্ধ্যায় সকলকে রীতিমতো চমকে দিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা জানান, পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়কে উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী করছে এনডিএ। এরপরই গতকাল উপ-রাষ্ট্রপতি নির্বাচনের জন্য রাজ্যপাল পদ থেকে পদত্যাগ করেন জগদীপ ধনকড়। সেই পরিস্থিতিতে মণিপুরের রাজ্যপাল এল গণেশনকে পশ্চিমবঙ্গের বাড়তি দায়িত্ব দেওয়া হয়। রবিবার রাতের দিকে রাষ্ট্রপতি ভবনের তরফে জানানো হয়েছে, আপাতত পশ্চিমবঙ্গের দায়িত্ব সামলাবেন মণিপুরের রাজ্যপাল।

উল্লেখ্য, ১৯৫১ সালের ১৮ মে রাজস্থানের কিথানায় জন্মগ্রহণ করেন ধনকড়। পড়াশুনা শেষ করার পর জনতা দলের হাত ধরে রাজনীতিতে উঠে আসেন তিনি। জনতা দলের টিকিটে ১৯৮৯ থেকে ১৯৯১ সাল পর্যন্ত সাংসদ ছিলেন। রাজস্থানের ঝুনঝুনু থেকে জিতেছিলেন। পরবর্তীকালে রাজস্থানের কিষাণগঞ্জ থেকে বিধায়ক নির্বাচিত হন। ১৯৯৩ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত রাজস্থান বিধায়ক ছিলেন। ২০১৯ সালের ৩০ জুলাই পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। আর বাংলার রাজ্যপাল হিসেবে গত ৩ বছরে বারবার শিরোনামে উঠে এসেছেন তিনি। তবে ধনকড় যে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের কতখানি ঘনিষ্ঠ তা আরও স্পষ্ট হল এদিনের মনোনয়নের আড়ম্বরে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

6 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

6 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

6 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago