খবর লাইভ :রাজ্যপাল হিসেবে বাংলায় এসে তৃণমূল সরকারকে পদে পদে আক্রমণ। সব বিষয় নিয়ে রাজ্যের সঙ্গে সংঘাত। সেই কারণেই কী তাঁর উপর আস্থা! শনিবার, সন্ধেয় রাজনৈতিক মহলে বড় চমক দিয়ে NDA-র উপরাষ্ট্রপতি পদে জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankar) নাম ঘোষণা করেন বিজেপির (BJP) সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা (J P Nadda)।
এই মুহূর্তে দিল্লিতেই রয়েছেন ধনকড়। সেখানে শুক্রবার, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর (Amit Shah) সঙ্গে দেখা করেন রাজ্যের রাজ্যপাল। শনিবার, দেখা করেন নরেন্দ্র মোদির সঙ্গে। তারপরেই তাঁর নাম ঘোষণা করেন জে পি নাড্ডা। বিজেপির সংসদীয় বৈঠকে এই সিদ্ধান্ত হয়।
১৯৯০ সালে ধনকড় কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। ১৯৯৩ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত রাজস্থানের কিষণগড়ের বিধায়ক ছিলেন জগদীপ। ২০১৯ থেকে বাংলার রাজ্যপাল। এদিনে, সাংবাদিক বৈঠকে ধনকড়কে বারবার ‘কৃষক সন্তান’ বলে উল্লেখ করেন নাড্ডা। এখন বিরোধী জোট এই পদে কোনও প্রার্থী দেয় কি না সেটাই দেখার।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…