ভারতে আশ্রয় চাইলেন শ্রীলঙ্কার প্রাক্তন প্রেসিডেন্ট রাজাপক্ষে, নাকচ করল দিল্লি

খবর লাইভ : বিদেশে পালিয়েও বিপদে শ্রীলঙ্কার সদ্য প্রাক্তন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে৷ এই মুহূর্তে সিঙ্গাপুরে আশ্রয় নিয়েছেন তিনি৷ যদিও রাজাপক্ষেকে খুব বেশি দিন আশ্রয় দিতে রাজি নয় শ্রীলঙ্কা সরকার৷

আরও পড়ুনঃ সিঙ্গাপুর ওপেনের সেমিফাইনালে সিন্ধু, বিদায় সাইনা-প্রণয়ের

সূত্রের খবর, আশ্রয় চেয়ে ভারত সরকারের সঙ্গেও যোগাযোগ করেছিলেন রাজাপক্ষে৷ কিন্তু তাঁর এই অনুরোধ ফিরিয়ে দিয়েছে ভারত৷ ওই সূত্রের মতে, শ্রীলঙ্কার মানুষের মধ্যে বিরূপ মনোভাব তৈরি হয়, এমন কিছু করতে রাজি নয় নয়াদিল্লি৷
রাজাপক্ষে গত বুধবার প্রথমে স্ত্রীকে নিয়ে মলদ্বীপে িগয়ে আশ্রয় নেন৷ সেখান থেকে সিঙ্গাপুরে পৌঁছন তিনি৷ কিন্তু সিঙ্গাপুর প্রশাসনের পক্ষ থেকে তাঁকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ১৫ দিনের বেশি তিনি সেদেশে থাকার অনুমতি পাবেন না৷ ফলে ১৫ িদন পরে রাজাপক্ষে কী করেন, সেটাই এখন দেখার৷

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago