লজ্জাজনক হার ভারতের, সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড

খবর লাইভ : পুরো মুখ থুবড়ে পড়ল টিম ইন্ডিয়া। একেই বলে ক্রিকেট। রিস টপলির দাপটে চূর্ণ ভারতের হেভিওয়েট ব্যাটিং লাইন আপ। ৯.৫ ওভার বল করে মাত্র ২৪ রান দিয়ে তুলে নেন ৬ উইকেট। ভারতের বিরুদ্ধে সেরা বোলিং গড়। বৃহস্পতিবার লর্ডসে রোহিতদের ১০০ রানে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড। ৪৯ ওভারে ২৪৬ রানে শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। রান তাড়া করতে নেমে জঘন্য ব্যাটিংয়ের জেরে ৩৮.৫ ওভারে ১৪৬ রানে অলআউট হয়ে যায় ভারত। আগের দিন আধ ডজন উইকেট নিয়ে ইংল্যান্ডের মাটিতে রেকর্ড করেছিলেন বুমরা। বৃহস্পতিবার লর্ডসে ভারতের বিরুদ্ধে নয়া নজির টপলির। ইংল্যান্ডের প্রথম বোলার হিসেবে একদিনের আন্তর্জাতিকে ভারতের বিরুদ্ধে ছয় উইকেট নিলেন ইংলিশ পেসার। একইসঙ্গে প্রথম বোলার হিসেবে একদিনের ক্রিকেটে লর্ডসে ছয় উইকেট নেওয়ার রেকর্ড করলেন টপলি। প্রথম ম্যাচে বিনা উইকেট হারিয়ে ১১৪ রান তুলেছিল ভারত। এদিন ১৪৬ রানে ১০ জন আউট!লর্ডসে অসহায় আত্মসমর্পণ করতে দেখা গেল ভারতের তাবড় তাবড় ব্যাটারদের।

আরও পড়ুনঃ নয়া সংসদ ভবনের অশোকস্তম্ভের সিংহ নিয়ে বিতর্ক তুঙ্গে, ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা নির্মাণশিল্পীদের

আগের দিন ইংল্যান্ডের মাটিতে প্রথম ভারতীয় বোলার হিসেবে ছয় উইকেট নেওয়ার রেকর্ড করেন বুমরা। এদিন লর্ডসে ভারতীয় বোলার হিসেবে সেরা গড় চাহালের। ১০ ওভার বল করে ৪৭ রান দিয়ে ৪ উইকেট নেন ভারতীয় স্পিনার। প্রথম ভারতীয় বোলার হিসেবে এই নজির গড়েন চাহাল। টসে জিতে ফিল্ডিং নিয়েছিলেন রোহিত। শুরুটা খারাপ করেনি ইংল্যান্ড। ওপেনিং জুটিতে ৪১ রান যোগ করেন জেসন রয় (২৩) এবং জনি বেয়ারস্টো (৩৮) কিন্তু দুই ওপেনার আউট হতেই ধস নামে ইংল্যান্ডের ব্যাটিংয়ে। ডাহা ব্যর্থ মিডল অর্ডার। জো রুট (১১), বেন স্টোকস (২১), জস বাটলার (৪) আবার ফ্লপ।

ইংল্যান্ডকে ম্যাচে ফেরায় লিয়াম লিভিংস্টোন এবং মঈন আলি। কিন্তু খেলার টার্নিং পয়েন্ট মঈন আলি-ডেভিড উইলির পার্টনারশিপ।
ইংল্যান্ডের হয়ে এদিন সর্বোচ্চ রান মঈনের (৪৭)। ৪১ করেন উইলি। ৪৯ ওভারে ২৪৬ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। ৪ উইকেট নেন চাহাল। দুটো করে উইকেট পান বুমারা এবং পাণ্ডিয়া। রান ধরা ছোঁয়ার মধ্যেই ছিল। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় ডুবতে হল ভারতকে। ওপেনিং এবং টপ অর্ডার পুরো ব্যর্থ। ১০ বল খেলে খাতা খুলতে পারেননি রোহিত। শেষপর্যন্ত শূন্যতেই টপলির বলে এলবিডব্লিউ হন। রান পাননি শিখর ধাওয়ান (৯), ঋষভ পন্থও (০)। আরও একবার ব্যর্থতার ছাপ নিয়ে মাঠ ছাড়লেন বিরাট কোহলি। কুঁচকির চোট সারিয়ে ম্যাচে ফিরেছিলেন। কোহলি সুলভ তিনটে ড্রাইভ মেরে যেভাবে শুরু করেছিলেন, মনে হয়েছিল লর্ডসেই হয়তো হবে বিরাট প্রত্যাবর্তন। কিন্তু সেগুরে বালি। ১৬ রানে উইকেটের পেছনে ধরা পড়েন কোহলি। এখানেই ম্যাচ শেষ। সুর্যকুমার (২৭), হার্দিক (২৯), জাদেজা (২৯) কিছুক্ষণ লড়াই চালালেও ইংল্যান্ডের টার্গেটের ধারেকাছে পৌঁছতে পারেনি। শেষদিকে দলের স্কোরে ২৩ রান যোগ করেন শামি। কিন্তু সেটা যথেষ্ট ছিল না।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

6 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago