খবর লাইভ :রনিল বিক্রমসিঙ্ঘে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন শুক্রবার। দেশের প্রধান বিচারপতি জয়ন্ত জয়সূর্য তাঁকে শপথবাক্য পাঠ করান। শ্রীলঙ্কার পার্লামেন্টের স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে এদিন সকালেই প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের ইস্তফা গ্রহণ করেন। দেশের সংবিধান অনুযায়ী পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন পর্যন্ত কাজ চালাবেন বিক্রমসিঙ্ঘে। এদিন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়, রনিল অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। আগামী ২০ জুলাই পার্লামেন্টে নতুন প্রেসিডেন্ট নির্বাচন হবে। পার্লামেন্টের বিশেষ অধিবেশনে ২২৫ জন সদস্য নতুন প্রেসিডেন্ট নির্বাচন করবেন।
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের ইস্তফার পর আগামিকাল, শনিবার বসছে পার্লামেন্টের বিশেষ অধিবেশন। পার্লামেন্টের স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে জনতার কাছে আবেদন জানিয়েছেন দেশে শান্তি ফিরিয়ে আনার জন্য। তিনি জানিয়েছেন, আগামী ৭ দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচন হবে। তার মধ্যে দেশের এমপিদের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার আবেদন করেছেন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…