খবর লাইভ : ইস্তফা না দিয়েই দেশ ছেড়ে পালিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ফোতাবায়া রাজাপক্ষে। এ খবর জানাজানি হতেই ক্ষোভে ফুঁসছে আমজনতা। সকাল থেকেই আন্দোলনকারীরা প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিঙ্ঘের বাড়ির সামনে তুমুল উত্তেজনা শুরু হয়েছে। স্বভাবতই অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে গোটা শ্রীলঙ্কাজুড়ে। বিক্ষোভ থামাতে পুলিশ লাঠিচার্জ করে, এমনকি কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয়। জারি হয়েছে জরুরি অবস্থা। বিক্ষোভকারীদের দাবি, এই মুহূর্তে প্রধানমন্ত্রী পদত্যাগ না-করলে তাঁরা শেষ দেখে ছাড়বেন।
চরম অর্থনৈতিক সংকটের মাঝে দীর্ঘদিন ধরেই গোতাবায়ার পদত্যাগের দাবি করে আসছিলেন শ্রীলঙ্কার আমজনতা। তবে গোতাবায়া অনড় ছিলেন নিজের অবস্থানে। তাঁর দাদা মহিন্দা রাজাপক্ষে চাপের মুখে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করলেও নিজের গদি ছাড়েননি গোতাবায়া। তবে তাঁর সরকারি বাসভবনে বিক্ষোভকারীরা ঢুকে পড়ার পর তিনি পদত্যাগে সম্মত হন। এই আবহে আজ ভোরে দেশ ছেড়ে মালদ্বীপে গিয়ে পৌঁছান গোতাবায়া। জানা গিয়েছে, মালদ্বীপ থেকে সিঙ্গাপুর যাবেন গোতাবায়া। সিঙ্গাপুর পৌঁছলেই তিনি পদত্যাগ করতে পারেন বলে সূত্রের খবর।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…