খবর লাইভ : আগামী ২০ জুলাই শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচন। এদিনই দেশ ঠিক করবে নয়া প্রেসিডেন্টকে। সোমবার স্পিকার মহিন্দা ইয়াপ্পা আবেবগেনা এই কথা ঘোষণা করেছেন। শ্রীলঙ্কার বর্তমান প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে আনুষ্ঠানিকভাবে নিজের পদ থেকে ইস্তফা দেননি। ১৩ জুলাই তিনি ইস্তফা দিতে চলেছেন। তারপর ১৫ জুলাই থেকে শ্রীলঙ্কার সংসদ অধিবেশন শুরু হবে। প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়নের জমা দেওয়া শুরু হবে ১৯ জুলাই। ২০ তারিখ নির্বাচিত হবেন নতুন প্রেসিডেন্ট।
আরও পড়ুনঃ রেকর্ড গড়ল সুপ্রিম কোর্ট, ৪৪টি মামলার রায় এক দিনে!
দেশ জুড়ে দিনের অর্ধেক সময় লোডশেডিং, নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে৷ পেট্রল পাম্পে তেল নেই, রান্নার গ্যাস নেই। তুমুল মূল্যস্ফীতি। আন্তর্জাতিক বাজারে ঋণের পরিমাণ বিপুল— তা শোধ দেওয়ার সংস্থান নেই।
দেশের এই অবস্থার জন্য সাধারণ মানুষ শাসকদলকেই দায়ী করছে। তিন মাস আগে যখন বিক্ষোভ শুরু হয় প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের অপসারণের দাবিতে, তখনই দুজনের ইস্তফা দেওয়া উচিত ছিল মনে করছেন অনেকে। কিন্তু তখন চাপে পড়ে শুধুমাত্র প্রধানমন্ত্রী ইস্তফা দেন। প্রেসিডেন্ট ইস্তফা দেননি। প্রেসিডেন্টের ইস্তফার দাবিতে রীতিমতো গণঅভ্যুথ্থান শুরু হয় শ্রীলঙ্কায়।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…