বিজয় মালিয়াকে চার মাসের কারাদণ্ড এবং ২ হাজার টাকার জরিমানার নির্দেশ সুপ্রিম কোর্টের

খবর লাইভ : পলাতক ব্যবসায়ী বিজয় মালিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান নিল দেশের সর্বোচ্চ আদালন। আদালত অবমাননা ও তথ্য গোপন মামলায় শিল্পপতিকে চার মাসের কারাদণ্ড এবং ২ হাজার টাকার জরিমানার নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। ২০১৭ সালের আদালত অবমামনা সংক্রান্ত এক রায়ে আজ সুপ্রিম কোর্ট বিজয় মালিয়াকে চার মাসের কারাদণ্ড সেই সঙ্গে ২ হাজার টাকা জরিমানার নির্দেশ দেয়।

বিচারপতি ইউ ইউ ললিতের নেতৃত্বাধীন একটি ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেন। দেশের শীর্ষ আদালত এও জানিয়েছে জরিমানার অঙ্ক সময়মত জমা না হলে আরও দুমাস অতিরিক্ত সাজা ভোগ করতে হবে শিল্পপতি বিজয় মালিয়াকে। সুপ্রিম কোর্ট জানিয়েছে আদালতের আদেশ লঙ্ঘন করে তার সন্তানদের কাছে মালিয়া প্রায় ৪০ মিনিয়ন ডলারের বিপুল অর্থ পাঠিয়েছেন।

এদিকে মালিয়াকে আদালতের নির্দেশ অনুসারে ৬,২০০ কোটি টাকার ব্যাঙ্ক ঋণ পরিশোধ করতে বলা হলেও তিনি বিষয়টিকে বারবার এড়িয়ে গিয়েছেন। ৬৬ বছর বয়সি মালিয়ার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকার ঋণ খেলাপির অভিযোগ রয়েছে।
মালিয়াকে ২০১৭ সালের তথ্য গোপন মামলায় আদালত অবমাননার জন্য দোষী সাব্যস্ত করা হয়। ৯ হাজার কোটি টাকার ঋণ খেলাপির মামলায় অভিযুক্ত বিজয় মালিয়া ২০১৬ সালের মার্চ থেকে যুক্তরাজ্যে বসবাস করছেন। স্কটল্যান্ড ইয়ার্ড তাঁকে গ্রেফতার করলেও বর্তমানে তিনি জামিনে রয়েছেন।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago