নতুন সংসদ ভবনে থাকছে ৯৫০০ কেজির অশোক স্তম্ভ, আবরণ উন্মোচন মোদির

খবর লাইভ : দেশের বর্তমান সংসদ ভবনের অভাবে তৈরি হচ্ছে নতুন সংসদ ভবন(New Parliament Bhavan)। আর সেই সংসদ ভবনের মাথায় বসছে ব্রোঞ্জ দিয়ে তৈরি ৯৫০০ কেজি ওজনের অশোক স্তম্ভ(Pillars of Ashoka)। সোমবার এই জাতীয় প্রতীক উদ্বোধন করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)।

প্রধানমন্ত্রী সচিবালয় সূত্রে জানা গিয়েছে, অশোক স্তম্ভের উদ্বোধন কর্মসূচি উপলক্ষে এদিন প্রধানমন্ত্রী নতুন সংসদ ভবন পৌঁছে কথা বলেন সেখানকার ইঞ্জিনিয়ার ও নির্মাণ কর্মীদের সঙ্গে। এরপর জাতীয় প্রতীক অশোক স্তম্ভের উদ্বোধন করেন তিনি। যদিও তার আগে এই স্তম্ভ উদ্বোধন উপলক্ষে চলে পুজো পাঠ। সেই পুজোয় অংশ নেন প্রধানমন্ত্রী। উদ্বোধন অনুষ্ঠানের প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন লোকসভার স্পিকার সহ কেন্দ্রীয় মন্ত্রীরা।

উল্লেখ্য, ৯৫০০ কেজি ব্রোঞ্জ দিয়ে তৈরি সাড়ে ছয় মিটার দীর্ঘ এই অশোক স্তম্ভটি অবস্থিত সংসদ ভবনের সেন্ট্রাল ফায়ারের ওপর। এই বিশাল বস্তুটিকে সংসদ ভবনের মাথায় বসানোর জন্য রয়েছে বিশাল সাপোর্টিং স্ট্রাকচার। জানা গিয়েছে যে পাতের কাঠামোর ওপর এই অশোক স্তম্ভ বসানো হচ্ছে তার ওজন ৬৫০০ কেজি। অশোক স্তম্ভটি নির্মাণের জন্য আটটি স্তরে প্রস্তুতি চলেছিল। প্রথমে কম্পিউটার গ্রাফিক ইমেজ তৈরি করা হয়। তার পর সেটি দেখে তৈরি করা হয় মাটির মডেল। তার পর ক্রমে ব্রোঞ্জ মডেল তৈরি করা হয়েছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago