খবর লাইভ : ‘মা কালী’ বিতর্কে সরাসরি মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। শিয়ালদহ মেট্রো স্টেশনের উদ্বোধন করতে এসেছেন স্মৃতি। গতকাল হাওড়ায় স্মৃতি বলেন, ‘‘এক জন তৃণমূল সাংসদ মা কালীকে অপমান করবেন, এটা অসম্ভব কিছু নয়। অতীতেও দেবদেবীদের নানা ভাবে অপমান করেছেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব।’’
আরও পড়ুনঃ নতুন সংসদ ভবনে থাকছে ৯৫০০ কেজির অশোক স্তম্ভ, আবরণ উন্মোচন মোদির
সাংগঠনিক বৈঠকের পর রামরাজাতলার রাম মন্দিরে পুজো দেন স্মৃতি। এরপর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘‘রাজ্যের মানুষের জন্য ভগবান রামের কাছে প্রার্থনা করেছি। হাওড়া এসে এ রকম রামমন্দির দর্শন করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি।’’
স্মৃতি বলেন, ‘‘যাঁরা এ ভাবে হিন্দু ধর্মের অপমান করছেন, তৃণমূল চাইলে তাঁদের শাস্তি দিতে পারতো। কিন্তু ওঁরা তা করেননি। মুখ্যমন্ত্রীর উচিত ছিল, যিনি এ ধরনের মন্তব্য করেছেন, তাঁকে দল থেকে বরখাস্ত করা।’’
তাঁর আরও তোপ, ‘‘তৃণমূলের শীর্ষ নেতৃত্ব এ ভাবেই বার বার রামের অপমান করেছেন। দেবদেবীদের অপমান করে বাংলার সব নাগরিক, সব পরিবারকে আঘাত করেছেন। দেব দেবীদের অপমান করাটাই তৃণমূলের রাজনীতি।’’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…