বন্ধ হয়ে গেল বিরাটের করা বিজ্ঞাপন, কেন জানেন ?

খবর লাইভ :  বন্ধ করে দেওয়া হল বিরাট কোহলির করা বিজ্ঞাপন |আসলে ২০২১  থেকেই এক চিনা মোবাইল প্রস্তুতকারী সংস্থার মুখ ছিলেন বিরাট কোহলি | সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হল সেই মোবাইল প্রস্তুতকারী সংস্থা সব  বিজ্ঞাপন | ঠিক কি কারণে বিরাটের দেওয়া বিজ্ঞাপনগুলি বন্ধ করে দেওয়া হল তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা | চিনা মোবাইল প্রস্তুতকারী সংস্থার বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে | ২০২১ সালের এপ্রিল মাস থেকে ওই চিনা মোবাইল প্রস্তুতকারী সংস্থার সঙ্গে  চুক্তি ছিল সব ধরনের প্লাটফর্মে বিরাটের মুখ ব্যবহার করে বিজ্ঞাপন করবে তারা |

এই সংস্থাটি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ মোবাইল প্রস্তুতকারী সংস্থা । বাজারের প্রায় ১৮ শতাংশ শেয়ার তাদের হাতে | সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, ” বিরাট কে নিয়ে যে যে বিজ্ঞাপনগুলি রয়েছে, তদন্ত চলাকালীন সেই গুলি বন্ধ রাখা হবে | বিরাটের সম্মানের কথা ভেবেই এই সিদ্ধান্ত |”

ভারতের প্রাক্তন অধিনায়কের মুখ যে বিজ্ঞাপনে রয়েছে, এই ঘটনা নিয়ে চরম অস্বস্তিতে ছিল ভারতীয় ক্রিকেট দলও | ব্যবসায়িক বিশেষজ্ঞদের মতে এটাই সঠিক সিদ্ধান্ত |

বিজ্ঞাপন থেকে আয়ের হিসাবে ভারতের মধ্যে সবার আগে রয়েছেন বিরাট কোহলি | ইতিমধ্যে গত মাসেই নেটমাধ্যমে বিরাটের ভক্তের সংখ্যা ২০ কোটি পেরিয়েছে |

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

6 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

6 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

6 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

6 months ago