খবর লাইভ :ফের উত্তরবঙ্গে সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার, পাহাড়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার, GTA-র শপথ গ্রহণ অনুষ্ঠানেও তিনি উপস্থিত থাকবেন বলে নবান্ন সূত্রে খবর। সোমবার সকালেই রওনা হচ্ছেন তিনি।
GTA নির্বাচনে জয়ী হয়েছে গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। ইতিমধ্যেই কলকাতা এসে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সভাপতি অনীত থাপা (Anit Thapa)। নির্বাচনে ফল প্রকাশের দিনই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার কথা ঘোষণা করেছিলেন তিনি। জিটিএ-র নতুন বোর্ডের শপথ গ্রহণের দিন মুখ্যমন্ত্রীকে উপস্থিত থাকার জন্য গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার তরফে আমন্ত্রণ জানান। সেই আমন্ত্রণ গ্রহণ করেন মমতা। মূলত GTA-র শপথ গ্রহণ অনুষ্ঠানকে লক্ষ্য করেই তিনি পাহাড়ে যাচ্ছেন বলে সূত্রের খবর।
বারবার বাংলা ভাগের বিরুদ্ধে সরব মমতা। উত্তরবঙ্গের উন্নয়নে বিভিন্ন প্রক্লপ চালু করেছেন তিনি। নবান্নে মুখ্যমন্ত্রী সঙ্গে দেখা করে অনীতও জানান, দার্জিলিং বাংলারই অংশ। রাজ্য সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ই উন্নয়নের কাজ চলবে। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, স্কুল সার্ভিস কমিশন জিটিএ- তে নেই। এগুলো করতে হবে। এবার GTA র শপথ গ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর উপস্থিতি পাহাড়ের রাজনীতিতেও বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মত রাজনৈতিক মহলের।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…