খবর লাইভ : ভারত বনাম ইংল্যান্ডের পঞ্চম টেস্ট ম্যাচ যে ইংল্যান্ড জিততে চলেছে, সেটা পরিষ্কার হয়ে গিয়েছিল চতুর্থ দিন শেষ বেলায়। জনি বেয়ারস্টো এবং জো রুট যেভাবে লড়াই করে ইংল্যান্ডকে পায়ের তলার মাটি দিয়েছিলেন, এবং সময়ের সঙ্গে সঙ্গে যেভাবে দুজনে প্রভাব বিস্তার করেছিলেন তাতে ক্রমশ ভারত যে খেলা থেকে হারিয়ে যাচ্ছে পরিষ্কার হয়ে গিয়েছিল।
আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর নিরাপত্তার স্বার্থে নবান্নে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি
আজ পঞ্চম দিনে ম্যাচটা জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন ছিল ১১৯ রান। ভারতের দরকার ছিল ৭ উইকেট। কিন্তু সকাল থেকে শামি, বুমরাহ, সিরাজ কিছুই করতে পারলেন না। ভারতীয় পেসারদের অত্যন্ত সহজে খেলে গেলেন দুজন ইংরেজ ব্যাটসম্যান। প্রথমে রুট এবং পরে বেয়ারস্টো, সেঞ্চুরি করলেন দুজনে। ভারতীয় বোলাররা লড়াই দিতে ব্যর্থ। উল্টে লেগস্টাম্প লাইনে বল করে গেলেন।
গত বছর যেভাবে ২-১ এগিয়ে থেকে এই ম্যাচটা খেলতে গিয়েছিল ভারত, তাতে তারাই ফেভারিট এমনটা ভাবা অন্যায় ছিল না। পন্থ, বুমরাহর দুরন্ত পারফরমেন্স সত্ত্বেও ভারতকে এই ম্যাচটা হেরে সিরিজ ড্র করতে হবে, ভাবা যায়নি। সুন্দর ট্রফিটা ভারতের একার হল না। ভাগ বসাল ইংরেজরা। সিরিজ ২-২ করার পেছনে বেয়ারস্টো এবং রুটের অনমনীয় লড়াই ইংরেজ ক্রিকেটের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
কিন্তু ভারতীয় বোলাররা আজ সকাল থেকেই কেমন যেন লড়াই করার মানসিকতা দেখাতে পারল না। আগে থেকেই হারের ভীতি পেয়ে বসেছিল তাদের। এদিন রবীন্দ্র জাদেজাকে যখন আক্রমণে নিয়ে আসা হল, তখন ইংল্যান্ডের জয়ের জন্য বাকি মাত্র ৪৭। এই সিদ্ধান্তের সমালোচনা করলেন রবি শাস্ত্রী। অধিনায়ক হিসেবে বুমরাহর পারফরম্যান্স এখনো উন্নতির অবকাশ রাখে সেটা পরিষ্কার।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…