খবর লাইভ : বাংলায় ২০২১ সালের বিধানসভা নির্বাচনে মুখ থুবড়ে পড়ার পর কার্যত হতোদ্যম বাংলা বিজেপি। ফলে এই রাজ্যে সংগঠনকে চাঙ্গা করতে জাতীয় কর্মসমিতির বৈঠকে আলাদা রোডম্যাপ তৈরি করেছেন অমিত শা-জেপি নাড্ডারা। অমিত শা নিজে হুংকার দিয়েছেন, বাংলায় পরিবাররাজ শেষ হবে। একইসঙ্গে মোদির মুখেও বাংলায় সন্ত্রাসের প্রসঙ্গ উঠে আসায় মনে করা হচ্ছে, বিজেপি নেতৃত্ব বাংলা নিয়ে হাল ছাড়তে নারাজ।হায়দরাবাদে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে মোদি বলেছেন, ‘বাংলায় আমাদের কর্মীরা খুন হলেও তাঁরা দেশের স্বার্থে দলের পতাকা হাতে নিয়ে এগিয়ে চলেছেন।’ ২০২৪ লোকসভা ভোটের প্রেক্ষিতে মোদির এই মন্তব্য যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক ওয়াকিবহাল মহল।
আরও পড়ুনঃ ২১ জুলাইয়ের সমাবেশ সফল করতে জেলা নেতৃত্বদের ন’দফা নির্দেশ তৃণমূল নেতৃত্বের
এদিন মোদি জানান, হিন্দুদের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। সমস্ত বঞ্চিত ও নিপীড়িতের জন্য বিজেপির কাজ করা উচিত বলে মনে করেন তিনি।
মোদি বৈঠকে বলেছেন, দ্রৌপদী মুর্মুর সহজ সরল জীবনযাত্রা, তাঁর লড়াইয়ের কথা তৃণমূল স্তরে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…