ত্রিপুরার সকল মা -ভাই -বোনদের ধন্যবাদ। যাঁরা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছেন বা যারা দেননি তাঁদের সকলের সব দাবি-দাওয়া নিয়ে আমরা আগামী দিনে লড়াই করতে বদ্ধপরিকর। দিল্লি যাওয়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়।
তিনি দৃঢ়তার সঙ্গে বললেন,
আমি যে কথা ত্রিপুরায় ঢোকার প্রথম দিন বলেছিলাম আজও সেই কথাই বলছি, আমাদের ৬ মাস লাগুক, ২ বছর লাগুক, ৬ বছর লাগুক, ১০ বছর লাগুক যতদিন না ত্রিপুরায় গণতন্ত্র প্রতিষ্ঠিত হচ্ছে তৃণমূল কংগ্রেস ১ছটাক জমিও ছাড়বে না। আমরা আমাদের লড়াইয়ে বদ্ধপরিকর। আমরা যে মানসিকতা নিয়ে লড়াই শুরু করেছিলাম সেই মানসিকতা নিয়েই আগামী দিনে লড়ব।
অভিষেক বলেন, মুক্ত বাতাসে , স্বাধীনভাবে মাথা উঁচু করে মানুষ যাতে ত্রিপুরার মাটিতে বেঁচে থাকতে পারেন সেটা আজকের দিনে জেতা জনপ্রতিনিধিরা সুনিশ্চিত করবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন নির্বাচনে জয়ী হওয়া সকল প্রার্থীকে শুভেচ্ছা জানিয়েছেন। অভিষেক বলেন, “তৃণমূল কংগ্রেসের যে কর্মীরা মার খেয়ে, ময়দানে লড়াই করেছেন, এক ইঞ্চি জমিও ছাড়েননি আমি তাঁদের সকলকে ধন্যবাদ জানাই। মানুষের দাবিকে অগ্রাধিকার দিয়ে ত্রিপুরার উন্নয়নে আগামী ৬ মাস আপনারা কাজ করুন আমি সকলকে সেই অনুরোধ করব।”
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…