খবর লাইভ : বিধানসভা উপনির্বাচনে জয় পেলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। টাউন বড়দোয়ালি কেন্দ্রে থেকে ৬ হাজার ১০৬ ভোটে জয় পান মানিক। তিনি মোট ১৭ হাজার ১৮১টি ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের দু’বারের বিধায়ক আশিস সাহা পেয়েছেন ১১ হাজার ৭৭টি ভোট। এই কেন্দ্রে তৃতীয় স্থান পেয়েছেন ফরওয়ার্ড ব্লক প্রার্থী রঘুনাথ সরকার (৩৩৭৬টি ভোট)।
মাত্র ৯৮৬টি ভোট পেয়েছেন তৃণমূল প্রার্থী সংহিতা ভট্টাচার্য। মাস কয়েক আগেই বিপ্লব দেবকে সরিয়ে মানিক সাহাকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদে বসিয়েছিল বিজেপি। সেই সময় মানিক বিধায়ক ছিলেন না। তাই উপনির্বাচনে জিতে এবার মুখ্যমন্ত্রী পদে থাকা নিশ্চিত করলেন রাজ্যসভার প্রাক্তন সদস্য। মানিকের হাত ধরেই এই প্রথম টাউন বড়দোয়ালি কেন্দ্রে পদ্ম ফুটল। এর আগে এখানে ফরওয়ার্ড ব্লক আর কংগ্রেসের প্রার্থীরাই জিততেন।
২৩ জুন ত্রিপুরার চার কেন্দ্র, আগরতলা, টাউন বড়দোয়ালি, সুরমা এবং যুবরাজনগরে ভোট হয়েছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন বিভিন্ন দলের মোট ২২ জন প্রার্থী। এর মধ্যে আগরতলা থেকে জিতেছেন ৫ বারের কংগ্রেস বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী সুদীপ রায়বর্মন। টাউন বড়দোয়ালি কেন্দ্রে জিতেছেন বিজেপির মানিক সাহা। যুবরাজনগরে জিতেছেন বিজেপি প্রার্থী মলিনা দেবনাথ। চার কেন্দ্রেই চতুর্থ স্থানে রয়েছে তৃণমূল কংগ্রেস।
আরও পড়ুনঃ বিহারে ইনস্পেক্টরের ঘুষের টাকা গুনতে গিয়ে নাজেহাল তদন্তকারীরা
ত্রিপুরাকে পাখির চোখ করা তৃণমূল চারটের কোনও আসনেই আশাপ্রদ ফল করতে পারেনি। সব কেন্দ্রেই শোচনীয় ফল তাদের। যেমন, টাউন বড়দোয়ালি কেন্দ্রের তৃণমূলের প্রার্থী সংহিতা ভট্টাচার্য পেয়েছেন মাত্র ৯৮৬টি ভোট। অন্য দিকে, বাম প্রার্থী পান ৩,৩৭৬টি ভোট। বস্তুত, রবিবার ত্রিপুরার চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলেও দেখা গিয়েছে গেরুয়া ঝড়। অন্য দিকে, তৃণমূল গড়ে ৩ শতাংশ ভোট পেয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…