‘জরুরি অবস্থার’ অন্ধকার সময়ের কথা ‘মন কি বাত’-এ মনে করালেন মোদি

খবর লাইভ :‘জরুরি অবস্থার’ অন্ধকার সময় ভুলে যাবেন না, রবিবার ‘মন কি বাত’ অনুষ্ঠানে দেশবাসীর উদ্দেশে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। ২৫ জুন, ১৯৭৫ সালে দেশজুড়ে জারি হয়েছিল ‘জরুরি অবস্থা’। এদিন ৯০তম ‘মন কি বাত’ অনুষ্ঠানে নরেন্দ্র মোদি জরুরি অবস্থার ৪৭তম বর্ষপূর্তি উপলক্ষ্যে সেই সময়ের কথা মনে করিয়ে দিলেন। মনে করিয়ে দিলেন কীভাবে সেই সময়ে গণতন্ত্রকে পিষে মারা হয়েছিল।
রবিবার প্রধানমন্ত্রী বলেন, ‘জরুরি অবস্থার সময়ে নাগরিকদের সমস্ত অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল। এর মধ্যে সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদে উল্লেখিত জীবন ও ব্যক্তিস্বাধীনতার মতো বিষয়ও রয়েছে। দেশের কোনও মানুষেরই সেই অন্ধকার সময়কে ভুলে যাওয়া উচিত নয়।’
১৯৭৫ সালে দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী (Indira Gandhi)। সেই সময় নির্বাচনে অসদুপায় অবলম্বনের অভিযোগে এলাহাবাদ হাইকোর্ট তাঁকে দোষী সাব্যস্ত করেছিল। এরপরই জরুরি অবস্থার ঘোষণা করেন প্রধানমন্ত্রী। সাংবিধানিক অধিকার এবং নাগরিক স্বাধীনতা স্থগিত হয়েছিল। ১৯৭৭ সাল পর্যন্ত বহু বিরোধী নেতা কারাগারে বন্দি ছিলেন। তারপর থেকে বিজেপি জরুরি অবস্থার বর্ষপূর্তির দিনগুলিকে ‘কালো দিন’ হিসেবে পালন করে আসছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago