খবর লাইভ : ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী যে আশঙ্কা করেছিলেন সেটাই সত্যি হতে চলেছে। ফিফা ভারতীয় ফুটবল সংস্থাকে সাফ জানিয়ে দিয়েছে, সমস্ত নিয়মকানুন না মানলে এবং সঠিক সময়ে নির্বাচন না করলে ফুটবল বিশ্বে নির্বাসন হতে পারে ভারতের । এমনকি যার ফলে অনূর্ধ্ব 17 মহিলা বিশ্বকাপ অন্যদেশে সরিয়ে নিয়ে যাবে ফিফা।
আরও পড়ুনঃবাংলায় করোনা সংক্রমণ এক ধাক্কায় ৭০০-এর গন্ডি পেরিয়ে গেল
সম্প্রতি দেশের সর্বোচ্চ আদালত সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) সভাপতি প্রফুল্ল প্যাটেলকে পদ থেকে বরখাস্ত করেছে।
সর্বভারতীয় ফুটবল ফেডারেশনে সভাপতি হিসেবে চার বছর পূরণ করার পরেও প্রফুল্ল প্যাটেল নতুন করে কোনও নির্বাচন আয়োজন করছিলেন না। সেকারণেই সুপ্রিম কোর্ট তাঁকে বরখাস্ত করেছে। জাতীয় ক্রীড়া নীতি অনুসারে পরবর্তী টার্মের জন্য তিনি একেবারেই উপযুক্ত ছিলেন না। প্যাটেল এবং তাঁর দলবলকে বরখাস্ত করার পর সুপ্রিম কোর্ট বোর্ড চালানোর দায়িত্ব কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটরের হাতে তুলে দিয়েছে।আর সেকারণেই আপাতত FIFA-র নির্বাসনের মুখে টিম ইন্ডিয়া।
সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনকে (এআইএফএফ) কড়া নির্দেশ দিল ফিফা। ভারতীয় ফুটবলে যে যে জায়গায় গলদ রয়েছে সব ঠিক করতে হবে নির্দিষ্ট দিনের মধ্যে। ৩১ জুলাইয়ের মধ্যে ফেডারেশনের সমস্ত নিয়ম কার্যকর করতে হবে। ১৫ সেপ্টেম্বরের মধ্যে করতে হবে নির্বাচন। এই নিয়ম না মানলে ফুটবল খেলাই বন্ধ হয়ে যেতে পারে সুনীল ছেত্রীদের।
তিন দিনের জন্য ভারতে এসেছিলেন ফিফা এবং এএফসি-র কর্তারা। সেই তিন দিনের সফর শেষ হয় বৃহস্পতিবার। তাঁরাই স্পষ্ট ভাবে এই নির্দেশ মানার কথা জানিয়ে গিয়েছেন।ফিফা এবং এএফসি-র ওই দলের তরফে কঠোর ভাবে নির্দিষ্ট দিনের মধ্যে সমস্ত নিয়ম এবং নির্বাচন শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। তা না হলে মেয়েদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ সরিয়ে দেওয়ার কথাও জানিয়ে দেওয়া হয়েছে। ফিফা চায় নতুন কর্তারা যথেষ্ট সময় পাক বিশ্বকাপ আয়োজন করার জন্য। সেই কারণেই ১৫ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন শেষ করতে বলে হয়েছে। ২০ সেপ্টেম্বর থেকে নতুন কর্তারা দায়িত্ব নেবেন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…