খবর লাইভ : অনলাইন-অফলাইন এই দুইয়ের টানাপোড়েনের মাঝেই অফলাইন পরীক্ষা দিলেন ইচ্ছুক পরীক্ষার্থীরা। বিশ্বভারতীতে রাত আড়াইটে পর্যন্ত চলল পরীক্ষাও। বুধবার পরীক্ষার নিয়ে জট কাটিয়ে সব ডিপার্টমেন্টেই পরীক্ষা হয়।
অনলাইন পরীক্ষার দাবিতে বিক্ষুব্ধ ছাত্রছাত্রীদের একাংশের জন্য ফের সরব হয় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় । একাধিক বিভাগের দু-একটি জানালার কাঁচ ভাঙারও অভিযোগ ওঠে আন্দোলনকারীদের বিরুদ্ধে। গত মঙ্গলবার অনলাইন পরীক্ষার দাবিতে বিশ্ববিদ্যালয়ের মূল গেটের সামনে বিক্ষোভ দেখায় পরীক্ষার্থীদের একাংশ। তবে, বাধা কাটিয়ে কোথাও রাত ৯টা, আবার কোথাও আড়াইটে পর্যন্ত পরীক্ষা দেয় পড়ুয়ারা। এ দিন একদল ইচ্ছুক পরীক্ষার্থী আন্দোলনকে উপেক্ষা করে গেটের তালা ভেঙে পরীক্ষায় বসেন। এমনকি সেইসময়ে দুপক্ষের মধ্যে ধস্তাধ্বস্তি শুরু হয়ে যায়। ইচ্ছুক বেশ কয়েকজন পরীক্ষা দিতে পারলেও বেশ কয়েকজন ক্লাসরুমে ঢুকতে পারেন না। বাকিরা পরীক্ষা বয়কট করে নিজেদের অবস্থানে অনড় রয়েছে। সব মিলিয়ে এদিনও সরগরম ছিল কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ।
এদিকে বিশ্ববিদ্যালয়র পরিস্থিতি তৈরি হয়। যদিও কর্তৃপক্ষ সাফ জানিয়ে দেয়, পরীক্ষা অফলাইনেই হবে। এরপরই বিশ্বভারতীর পড়ুয়াদের তরফে একটি ভিডিয়ো সামনে আসে। সেখানে পড়ুয়ারা দাবি করেন, ঘড়ির কাঁটা রাত আড়াইটে। তাঁরা সেসময়ে পরীক্ষা দিচ্ছেন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…