ত্রিপুরায় উপনির্বাচনে সন্ত্রাস চলছে, আক্রান্ত সংবাদমাধ্যমও

খবর লাইভ : ত্রিপুরায় চার কেন্দ্রের উপনির্বাচনে আক্রান্ত সংবাদমাধ্যম । শুধুমাত্র ত্রিপুরা নয় কড়া নিরাপত্তায় শুরু হয়েছে দেশের ছটি রাজ্যের তিনটি লোকসভা এবং সাতটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। বৃহস্পতিবার ভোটগ্রহণ শুরুর পরই ত্রিপুরার চারটি বিধানসভা কেন্দ্র থেকে বিরোধী দলের কর্মী সমর্থক এবং সংবাদমাধ্যমের ওপর হামলার অভিযোগ উঠেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বিরোধীদের অভিযোগ, একের পর এক ভোট কেন্দ্র দখল করছে বিজেপি। ভোটারদের ভয় দেখানো হচ্ছে। যাতে সন্ত্রাসের কোনো ছবি বাইরে না যায়, সে কারণে মোবাইল ফোন কেড়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগ।

আরও পড়ুনঃ হাওড়া ব্রিজের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১০

ত্রিপুরা উপনির্বাচনে সাংবাদিকদের ওপর হামলা, ভোটারদের হুমকি, পোলিং এজেন্টদের আটকানো হচ্ছে। বৃহস্পতিবার সকালে ৪ কেন্দ্রে ভোটগ্রহণ পর্ব শুরুর দিকে শান্তিপূর্ণ পরিস্থিতি থাকলেও পরে গিয়ে উত্তজনা ছড়ায় । একের পর এক অভিযোগ সামনে আসছে। এদিন ভোটগ্রহণের তিন ঘণ্টার মধ্যেই সেই উত্তজনার ছবি সামনে আসে।

তৃণমুলের অভিযোগ, বিজেপি কর্মীরা চারটি ভোট কেন্দ্রের বিভিন্ন জায়গায় বেআইনি ভাবে জমাট বেধে রয়েছে। একাধিক বুথ দখল করছে তারা। সেসব ছবি সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়লে তাঁদের উপর নির্বিচারে হামলা করছে।

এই ঘটনায় টাউন বড়দোয়ালী কেন্দ্রের এক চিত্র সংবাদকর্মী শুভম দেবনাথ আক্রান্ত হয়েছেন। তিনি জানিয়েছেন, গুন্ডারা লোকজনকে ভোট দিতে দিচ্ছিল না। সেই সময় ঘটনাটি আমি ক্যামেরায় তোলার করার চেষ্টা করি। তখনই আমার ওপর প্রায় ২০-৩০ জন লোক হামলা চালায়। তারা আমার ফোন, প্রেস কার্ড ছিনিয়ে নেয় এবং আমার মোটরসাইকেল ভেঙে দেয়। যদিও পড়ে সেই ভিডিও ফুটেজ হাতে এলে দেখা গিয়েছে, বিজেপি কর্মীরা আগরতলা কেন্দ্রের ১১ বুথ নম্বরের বাইরে জড়ো হয়ে ফোন ছিনতাই করছে। ভোটারদের ভয় দেখিয়েছে। এমনকি ভোটারদের ভোট কেন্দ্র পর্যন্ত যেতে দেওয়া হচ্ছে না। যদিও এই অভিযোগ মেনে নেয়নি বিজেপি।
একইভাবে সুরমা ও আগরতলা কেন্দ্রেও উত্তেজনার ছবি ধরা পড়েছে। অভিযোগ, সুরমার বুথ নং ২৩-এ, বিজেপি কর্মীরা বিরোধী প্রার্থীর বুথ এজেন্টদের ভোটকেন্দ্রে প্রবেশ করতে বাধা দেয়। শুধু তাই নয়, আগরতলা, টাউন বড়দোয়ালী, সুরমা এবং যুবরাজনগর থেকেও ইভিএম ত্রুটির খবর পাওয়া গিয়েছে। যুবরাজনগরের তৃণমূলের প্রার্থী মৃণাল কান্তি দেবনাথ অভিযোগ করেছেন, বিজেপির গুন্ডারা বুথ-স্তরের এজেন্টদের ভোটকেন্দ্রে ঢুকতে দেয়নি। গোটা এলাকায় বিজেপির বাইক বাহিনী টহল দিচ্ছে। যারা সাধারণ মানুষদের ভোটকেন্দ্রে পৌঁছতে দিচ্ছেন না।

ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা সকাল সকাল ভোট দিয়েছেন। টাউন বড়দোয়ালী কেন্দ্র তাঁরই বাড়ির কাছে। তা সত্ত্বেও জনসাধারণ সমস্যায় পড়ছেন। তাঁদের ভোট দিতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেছেন ভোট দিতে আসা মানুষজন। এমনকি অনেককে ভোটের লাইন থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে। কিন্তু এই সব অভিযোগ নস্যাৎ করে আজ সকালে মানিক সাহা দাবি করেছেন, তাঁর কেন্দ্র ছাড়াও বাকি ৩ কেন্দ্রে শান্তিতে ভোট হচ্ছে। কোনও অশান্তির ছবি ধরা পড়েনি।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago