আচার্য বিল, ফের রাজ্যের বিরুদ্ধে সরব ধনকড়

ফের রাজ্যের বিরুদ্ধে তোপ দাগলেন রাজ্যপাল জগদীপ ধনকড়।মঙ্গলবার বিকালে বিধানসভা থেকে বিজেপি বিধায়কদের এক প্রতিনিধি দল রাজভবনে যান। তারা রাজ্যপালকে আচার্য বিল এ সই না করার আর্জি জানান।এরপরই রাজ্যপাল ধনকড় অভিযোগ করেন, পশ্চিমবঙ্গে গণতন্ত্র ভূলুণ্ঠিত।তার আরও অভিযোগ, রাজ্যে গণতন্ত্র ধুঁকছে।তার কটাক্ষ, শিক্ষাব্যবস্থা ভেঙে পড়েছে। দুর্নীতির জন্য হাজার হাজার তরুণ-তরুণী বঞ্চিত হচ্ছে। ভোট পরবর্তী অশান্তি ভয়ঙ্কর আকার নিলেও রাজ্য সরকার কোনও পদক্ষেপ করেনি।

এর পরই পুলিশ-প্রশাসনকে রাজ্যপালের বার্তা, আইন-সংবিধান মেনে জরুরি পদক্ষেপ করা প্রয়োজন। ধনকড় বলেন, রাজ্যপাল সাংবিধানিক দিক থেকে রাজ্যের প্রধান। কিন্তু তাঁকেই উপেক্ষা করে নেওয়া হচ্ছে একাধিক সিদ্ধান্ত। কলকাতা হাইকোর্টের এক মন্তব্যকে হাতিয়ার করে রাজ্যপালের কটাক্ষ, ২১ ফেব্রুয়ারি হাইকোর্ট বলে, রাজ্যে সিন্ডিকেট রাজ চলছে। রাজ্য নতুন নতুন পদ তৈরি করছে। গোটা দেশের মধ্যে পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা তলানিতে। আমি সংবিধান ও আইন মেনে প্রয়োজনীয় পদক্ষেপ করব।
এর পরই রাজ্যপালের নিশানায় রাজ্যের শিক্ষাব্যবস্থা। শিক্ষাক্ষেত্র সম্পর্ণ ভেঙে পড়েছে বলে মন্তব্য করে রাজ্যপালের কটাক্ষ, শিক্ষাক্ষেত্রের একের পর এক দুর্নীতি সামনে আসছে। কিন্তু রাজ্য প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছে। রাজ্যপালকে এড়িয়ে শিক্ষাক্ষেত্রে যে পদক্ষেপ করা হচ্ছে, তা অত্যন্ত নিন্দনীয়। ধনকড়ের হুঁশিয়ারি, আমি মুখ বুজে রাজ্যে চলতে থাকা এই অন্যায় মেনে নেব না। রাজ্যপালের অভিযোগ প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, উনি দলীয় ভাষা ছাড়া কথা বলতে পারেন না।মুখ্যমন্ত্রী আচার্য হলে বিজেপি বিধায়কদের এত গায়ের জ্বালা কেন।প্রদানমন্ত্রী মোদি গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন যখন এই নিয়ম চালু করেছিলেন তখন ভাল লেগেছিল।তাই এসব মন গড়া কথা বলে বিভ্রান্ত করা যাবে না।
এবার রাজ্যের স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে বদল আনতে মঙ্গলবার বিল পাশ হল বিধানসভায় (WB Assembly)। স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়গুলির আচার্য পদে রাজ্যপালের বদলে মুখ্যমন্ত্রীকে বসাতে চায় রাজ্য। সেই মর্মেই বিল আনা হয়। বিধানসভায় চিরকূটের ভোটাভুটিতে পাশও হয়ে যায় আচার্য বিল। এই বিল পাশের প্রতিবাদে রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনকড়ের দ্বারস্থ হন বিরোধীরা। বিল পাশের প্রতিবাদে রাজভবনে নালিশ জানাতে যান বিরোধী বিধায়করা। তাঁদের বক্তব্য শোনার পরই প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যপাল।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago